Advertisement
E-Paper

Bengal election 2021: রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মোদী

বাংলার মানুষের জন্য তাঁরা কাজ করবেন জানিয়ে মোদী লেখেন, ‘বিজেপি রাজ্যবাসীর সেবা করে যাবে’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২১ ২০:৪৯
নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার টুইট করেন তিনি।

টুইটে মোদী লেখেন, ‘বাংলার ভাই, বোনেদের ধন্যবাদ। ওঁরা আমাদের দলকে আশীর্বাদ করেছেন’। রাজ্যে বিজেপি-র শক্তি বৃদ্ধির কথাও মনে করিয়ে দিয়ে মোদী লেখেন, ‘এর আগে বাংলায় আমাদের খুব সামান্য উপস্থিতি ছিল। এবার সেটা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।’

বাংলার মানুষের জন্য তাঁরা কাজ করবেন জানিয়ে মোদী লেখেন, ‘বিজেপি রাজ্যবাসীর সেবা করে যাবে’। দলের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষে তিনি লিখেছেন, ‘নির্বাচনে সবাই যেভাবে একজোট হয়ে লড়েছেন, তার জন্য দলের প্রত্যেক নেতা-কর্মীকে অভিনন্দন জানাচ্ছি’।

Narendra Modi West Bengal Assembly Election 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy