Advertisement
E-Paper

অধীরের প্রচারে অশান্তি: বহরমপুরের আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, পদক্ষেপ অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধেও, জানাল কমিশন

শনিবারের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। তাঁর অভিযোগ, ‘‘পরিকল্পিত ভাবে তৃণমূল প্রচারে বাধার সৃষ্টি করছে।’’ পাল্টা অভিযোগ করে তৃণমূলও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ২২:২৭
West Bengal Police initiates disciplinary action against IC Berhampur for unlawful obstruction caused during Adhir Chowdhary\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s election campaign

বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচারে অশান্তির ঘটনায় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ পুলিশ। ছবি: সংগৃহীত।

বহরমপুরে কংগ্রেসের ভোটপ্রচারে অশান্তির ঘটনায় পদক্ষেপ করল রাজ্য পুলিশ। বহরমপুরের আইসি শুভাশিস ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথা জানাল নির্বাচন কমিশন। একই সঙ্গে ওই অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তারা।

শনিবার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বহরমপুরে। শহরের ১৯ নম্বর ওয়ার্ডে ঢুকতেই তাঁকে তৃণমূলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। অধীরকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। সময় যত গড়াতে থাকে, উত্তেজনা ক্রমশ বাড়ে। ধাক্কাধাক্কি শুরু হয় দু’দলের কর্মী-সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।

শনিবারের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। তাঁর অভিযোগ, ‘‘পরিকল্পিত ভাবে তৃণমূল প্রচারে বাধার সৃষ্টি করছে।’’ ঘটনার প্রতিবাদে কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা শনিবার নবগ্রামের পাঁচগ্রাম এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তার জেরে দীর্ঘ ক্ষণ ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। যদিও অধীরের বিরুদ্ধে বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় শান্তিশৃঙ্খলা নষ্ট করার অভিযোগ করে তৃণমূল।

Advertisement

শুধু শনিবার নয়, শুক্রবারও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অধীরকে। অভিযোগ, বহরমপুরের আব্দুস সামাদ রোডে তাঁকে দেখে ‘গো-ব্যাক’ স্লোগান দেন তৃণমূলের একদল নেতা-কর্মী। শনিবারের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছে কংগ্রেস। তার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের তরফে পদক্ষেপের কথা জানানো হল।

Adhir Chowdhury Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy