Advertisement
১২ ফেব্রুয়ারি ২০২৬
Entertainment news

এই বলি নায়িকারা বিয়ে করেছেন নিজের ফিল্মের পরিচালকদেরই

শুধু অভিনয় করে নয়, ব্যক্তিত্ব দিয়েও এই বলিউড অভিনেত্রীরা পরিচালকের মন জয় করে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুন ২০১৮ ১২:২৯
Share: Save:
০১ ০৯
কারও ফিল্মের শুটিং সেটে দেখেই লভ অ্যাট ফার্স্ট সাইট, তারপর চুটিয়ে প্রেম তো কেউ চুপিসাড়ে বিয়েটা সেরে ফেলে সবাইকে চমকে দিয়েছেন। শুধু অভিনয় করে নয়, ব্যক্তিত্ব দিয়েও এই বলিউড অভিনেত্রীরা পরিচালকের মন জয় করে নিয়েছেন।

০২ ০৯
আদিত্য চোপড়া এবং রানি মুখোপাধ্যায়: তাঁদের সম্পর্ক চিরকালই ওপেন সিক্রেট। যদিও তাঁরা কখনও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। তবে ২০১৪ সালে ২১ এপ্রিল তাঁরা সবাইকে চমকে দেন। ইতালিতে বিয়ে করেন তাঁরা।

০৩ ০৯
অনুরাগ কশ্যপ এবং কাল্কি কোয়েচলিন: ২০০৮ সাল। দেব ডি-র শুটিং করছেন কল্কি আর তাঁর পরিচালক অনুরাগ। দেব ডি-র সেট থেকেই কল্কির প্রেমে পড়েছিলেন অনুরাগ। যদিও তখন তাঁর স্ত্রী আরতির সঙ্গে বিচ্ছেদ হয়নি। এর এক বছরের মাথায় আরতির সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। আর কল্কির সঙ্গে বিয়ে হয় ২০১১ সালের ৩০ এপ্রিল।

০৪ ০৯
গোল্ডি বহেল এবং সোনালী বেন্দ্রে: ১৯৯৪ সালে নারাজ ছবির শুটিং সেটে সোনালীকে দেখেই প্রেমে পড়েন পরিচালক গোল্ডি। তাঁর বোন সোনালীর বন্ধু ছিলেন। বোনই সোনালীর সঙ্গে পরিচয় করে দেন। পাঁচ বছরের প্রেমপর্বের পর ১২ নভেম্বর, ২০০২ সালে তাঁরা বিয়ে করেন।

০৫ ০৯
গুলজার এবং রাখি: কবিতা আর সুর দিয়ে যখন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন গুলজার, রাখি তখন সিলভার স্ক্রিন মাতাচ্ছেন। ১৫ মে, ১৯৭৩ তাঁরা বিয়ে করেন।

০৬ ০৯
জে পি দত্ত এবং বিন্দিয়া গোস্বামী: বিন্দিয়া প্রথমে বিয়ে করেন অভিনেতা বিনোদ মেহরাকে। কিন্তু বিয়ের চার বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। পরে ১৯৮৫ সালে পরিচালক জে পি দত্তকে বিয়ে করেন। এর পর অভিনয় থেকেও অবসর নেন।

০৭ ০৯
মহেশ ভট্ট এবং সোনি রাজদান: সুপারস্টার আলিয়া ভট্টের বাবা মহেশ। খুবই গোপনীয়তার সঙ্গে তাঁদের বিয়েটা হয়েছিল ১৯৮৬ সালের এপ্রিলে।

০৮ ০৯
মোহিত সুরি এবং উদিতা গোস্বামী: জেহর ফিল্মের পরিচালক ছিলেন মোহিত আর এই ফিল্মে মুখ্য ভূমিকা অভিনয় করে উদিতা। তখন থেকেই তাঁদের সম্পর্ক। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। ২৯ জানুয়ারি, ২০১৩ সালে তাঁরা বিয়ে করেন।

০৯ ০৯
সিদ্ধার্থ রায় কপূর এবং বিদ্যা বালন: ১৪ ডিসেম্বর ২০১২ সালে তাঁরা বিয়ে করেন। শোনা যায়, তাঁদের দু’জনের পরিচয় করিয়ে দিয়েছিলেন কর্ণ জোহর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy