Advertisement
E-Paper

ভলিবল খেলোয়াড়, অ্যাকশন স্টান্টে পারদর্শী এই নায়িকার ডেবিউ হল বলিউডে

এই অভিনেত্রীর একটি ছবি মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির পরই সবাই বলছেন ইনি নাকি মহিলা মাহুত। কী ব্যাপার বলুন তো?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ১২:৫২
এই অভিনেত্রীর একটি ছবি মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির পরই সবাই বলছেন ইনি নাকি মহিলা মাহুত। কী ব্যাপার বলুন তো?
০১ / ১২

পূজা সবন্ত নামের এই অভিনেত্রী মূলত মরাঠী ছবিতেই অভিনয় করেন। তবে হিন্দি ছবিতেও তাঁকে দেখা গেল।
০২ / ১২

শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী এই নায়িকা বড় হয়েছেন মুম্বইয়ে।
০৩ / ১২

শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী এই নায়িকা বড় হয়েছেন মুম্বইয়ে।

মুম্বইয়ের দাদরের স্কুলে পড়াশোনা করেছেন পূজা সবন্ত নামের এই নায়িকা। পরবর্তীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। ভর্তি হন ওয়াডালার এমআইডব্লুএস কলেজে।
০৪ / ১২

একটি ফ্যাশন প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন পূজা।
০৫ / ১২

একটি ফ্যাশন প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন পূজা।

কলেজ থেকেই মডেলিং ও থিয়েটারে অভিনয়ের জন্য সকলের কাছে জনপ্রিয় ছিলেন তিনি।
০৬ / ১২

ভলিবলও খেলতেন এই অভিনেত্রী। কলেজের হয়ে প্রতিযোগিতায় অংশও নিয়েছেন।
০৭ / ১২

ভলিবলও খেলতেন এই অভিনেত্রী। কলেজের হয়ে প্রতিযোগিতায় অংশও নিয়েছেন।

‘দগদি চউল’ নামের একটি ছবি তাঁকে সংবাদের শিরোনামে নিয়ে আসে। বেশ কয়েকটি মরাঠী ছবিতে অভিনয় করেছেন তিনি।
০৮ / ১২

শুধু অভিনয় নয়, বেসরকারি চ্যানেলের একটি শোয়ে সঞ্চালনার কাজেও সুনাম অর্জন করেছেন পূজা। মরাঠী রিয়্যালিটি শোয়ের এক জন তারকাও তিনি। কিন্তু তাঁকে সবাই স্ত্রী মাহুত বলছেন কেন?
০৯ / ১২

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘জংলি’-তে তাঁকে এরকম একটি ভূমিকায় দেখা গিয়েছে। হাতির সঙ্গে মানুষের সম্পর্ক, বন্যপ্রাণ, পরিবেশ রক্ষা, চোরাশিকারিদের হানা এই সংক্রান্ত গল্প নিয়ে এগিয়েছে ছবিটি। ছবিতে প্রশংসা পেয়েছে পূজার স্বতঃস্ফূর্ত অভিনয়।
১০ / ১২

শুধু অভিনয় নয়, ছবিতে প্রচুর অ্যাকশন এবং স্টান্টও করেছেন পূজা। সঙ্গে ছিলেন অপর এক নায়িকা আশাও। দিব্যি এনজয় করেছেন স্টান্টের দৃশ্যও, জানান পূজা।  
১১ / ১২

শুধু ছবিতেই নয়, বাস্তবেও পশুপ্রেমী এই নায়িকা। সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত তিনি।
১২ / ১২

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy