Advertisement
০৮ মে ২০২৬
কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং গুজরাতের অধিনায়ক শুভমন গিল।

কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং গুজরাতের অধিনায়ক শুভমন গিল। — ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২৩:২১
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২৩:২০ key status

কেকেআরের হার

৬ ম্যাচে মধ্যে ৫টাতেই হারল কেকেআর। গুজরাতের কাছে হারতে হল ৫ উইকেটে।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২৩:১৬ key status

ফিলিপস আউট

চার রান দরকার। এই অবস্থায় তুলে মারতে গিয়ে আউট ফিলিপস। ১৯ রান করে আউট রমনদীপের বলে।

গুজরাত ১৭৭-৫।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২২:৫৯ key status

শুভমন আউট

শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আউট হয়ে গেলেন শুভমন। ভাল ক্যাচ ধরলেন গ্রিন। ৫০ বলে ৮৬ করলেন গ্রিন।

গুজরাত ১৫৮-৪।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২২:৪৪ key status

ওয়াশিংটন আউট

শুভমনের সঙ্গে জুটি বেধে একটা দিক ধরে রেখেছিলেন। চালিয়ে খেলতে গিয়ে আউট হলেন ওয়াশিংটন। ১৩ বলে ১৩ রানে ফিরলেন।

গুজরাত ১৪১-৩।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২২:২০ key status

বাটলার আউট

বরুণকে তুলে মারতে গিয়ে গ্রিনের হাতে ক্যাচ দিলেন বাটলার। ১৫ বলে ২৫ করলেন বাটলার। এটাই এ বারের আইপিএলে প্রথম উইকেট বরুণের। কেকেআরের হয়ে ১০০টি উইকেট হল তাঁর। 

গুজরাত ৯৭-২।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২১:৫৮ key status

সুদর্শন আউট

দ্বিতীয় ওভারেই উইকেট তুললেন নারাইন। ১৬ বলে ২২ করে ফিরলেন সুদর্শন।

গুজরাত ৫৭-১।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২১:৫১ key status

চালাচ্ছে গুজরাত

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও কেকেআরের কোনও পরিকল্পনা নেই। শুরু থেকে চালিয়ে খেলছে গুজরাত। প্রথম ওভারেই তিনটি ছক্কা খেলেন অনুকূল।

গুজরাত ৪৫-০।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২১:২১ key status

কেকেআর ১৮০

৫৫ বলে ৭৯ করে ফিরলেন গ্রিন। তিনি আজ না থাকলে কেকেআরের কপালে আরও দুঃখ ছিল। এই রান গুজরাতের পক্ষে তুলতে অসুবিধা হওয়ার কথা নয়।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২১:১৩ key status

কার্তিক আউট

বল দেখতে গিয়ে ভুলেই গিয়েছিলেন রান নিতে হবে। গ্রিন ও পারে পৌঁছে যাওয়ার পর সম্বিত ফিরল। একটি ছয় মেরেও রান আউট কার্তিক।

কেকেআর ১৭৩-৯।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২১:০৯ key status

নারাইন আউট

পাঁচটি বল নষ্ট করে বিদায় নিলেন। প্রতি বাদ উইকেট ছেড়ে খেলার চেষ্টা করে পরাস্ত হচ্ছিলেন। একটি বল ব্যাটে লাগতেই জমা পড়ল ফিল্ডারের হাতে।

কেকেআর ১৬৬-৮।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২১:০৩ key status

রমনদীপ আউট

ক্রিজ়ে নেমে ভালই চালাচ্ছিলেন। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে উইকেট খোয়ালেন। ৮ বলে ১৭ করে ফিরলেন রমনদীপ।

কেকেআর ১৬৫-৭।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২০:৫৭ key status

রিঙ্কু আউট

আইপিএলটা ক্রমশ খারাপ হচ্ছে রিঙ্কুর কাছে। ২ বলে ১ রান করে ফিরে গেলেন তিনি। এই মাঠেই টানা পাঁচটি ছক্কা মারার ইতিহাস রয়েছে তাঁর।

কেকেআর ১৪৮-৬।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২০:৫৩ key status

অনুকূল আউট

গ্রিনের সামনে খুব বেশি বল খেলার সুযোগ পাননি। ৭ বলে ৯ রান করে ফিরলেন।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২০:৪২ key status

গ্রিনের অর্ধশতরান

তাঁর দাম নিয়ে বহু আলোচনা হয়েছে। অবশেষে সেই দামের কিছুটা ফেরালেন গ্রিন। গুজরাতের বিরুদ্ধে চাপের মুখে অর্ধশতরান করলেন তিনি।

কেকেআর ১২৮-৪।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২০:২৯ key status

রভমান আউট

তিনিই একটু সাহসী হয়ে চালিয়ে খেলছিলেন। তবে নিজের ইনিংস বেশি ক্ষণ টানতে পারলেন না রভমান পাওয়েল। ২০ বলে ২৭ রান করে অশোকের বলে সিরাজের হাতে ক্যাচ দিলেন।

কেকেআর ৮৭-৪।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২০:০৫ key status

পাওয়ার প্লে-তে দুরবস্থা

মাত্র ৩৭ রান উঠল প্রথম ছ’ওভারে। হারাতে হয়েছে ৩ উইকেট। কেকেআরের অবস্থা কতটা খারাপ তা বোঝা যাচ্ছে এই পরিসংখ্যানেই।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৫২ key status

সেইফার্ট আউট

ফিন অ্যালেনের জায়গায় নেওয়া হয়েছিল তাঁকে। জায়গা ধরে রাখার মতো খেলতে পারলেন না তিনি। ১৪ বলে ১৯ করে ফিরলেন। দ্বিতীয় উইকেট রাবাডার।

কেকেআর ৩৩-৩।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৪১ key status

রঘুবংশী আউট

আরও একটি উইকেট পড়ল কলকাতার। রাবাডার বলে বাটলারের হাতে খোঁচা দিয়ে ফিরলেন অঙ্গকৃশ রঘুবংশী। দু’ওভারেই কেকেআরের দুই ব্যাটার সাজঘরে।

কেকেআর ২১-২।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৩৪ key status

রাহানে আউট

দিশাহীন অধিনায়ক হলে যা হয়! এমনিতেই প্রথমে ব্যাট নিয়েছেন। তার পর প্রথম বলেই সিরাজকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন রাবাডার হাতে।

কেকেআর ৫-১।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৯:১০ key status

কেন প্রথমে ব্যাটিং?

সাধারণত পিচ বা পরিবেশের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেন অধিনায়কেরা। রাহানের মুখে তেমন কথা শোনা গেল না। তিনি জানালেন, ব্যাটারেরা যাতে খোলা মনে খেলতে পারেন তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মনে হয়েছে, এই আইপিএলে সব কিছুই করেছেন। এ বার প্রথমে ব্যাট করে বেশি রান তুলে দেখতে চান বিষয়টা কোন দিকে এগোয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy