Advertisement
E-Paper

‘ভারতবিরোধী কার্যকলাপে মায়ানমার ভূখণ্ড ব্যবহৃত হবে না’, দিল্লি বৈঠকে মোদীকে জানালেন প্রেসিডেন্ট হ্লাইং

মোদীর আমন্ত্রণে সোমবার পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন মায়ানমারের সেনাবাহিনী সমর্থিত সরকারের প্রেসিডেন্ট তথা প্রাক্তন সেনাপ্রধান হ্লাইং। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বিহারের বুদ্ধগয়া যাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২৩:৪৫
(বাঁ দিকে) মায়ানমারের প্রেসিডেন্ট মিন আউং হ্লাইং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) মায়ানমারের প্রেসিডেন্ট মিন আউং হ্লাইং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। ছবি: রয়টার্স।

মায়ানমার আশ্বাস দিয়েছে, তাদের ভূখণ্ডকে ভারতের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কোনও কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। সোমবার নয়াদিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট মিন আউং হ্লাইং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।

মোদীর আমন্ত্রণে সোমবার পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন মায়ানমারের সেনাবাহিনী সমর্থিত সরকারের প্রেসিডেন্ট তথা প্রাক্তন সেনাপ্রধান হ্লাইং। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বিহারের বুদ্ধগয়া যাবেন। প্রসঙ্গত, সে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে (ডিসেম্বর ২০২৫-জানুয়ারি ২০২৬) জয়লাভের পর হ্লাইংয়ের এটিই প্রথম বিদেশ সফর। তাৎপর্যপূর্ণ ভাবে চিনকে বেছে না নিয়ে তিনি প্রথম গন্তব্য হিসেবে ভারতকেই বেছেছেন।

মোদী-হ্লাইং বৈঠকের পরে সোমবার বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন, ‘‘দুই রাষ্ট্রনেতার আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নয়ন সহায়তা এবং আঞ্চলিক পরিস্থিতি-সহ দ্বিপাক্ষিক বিষয়ের বিভিন্ন পরিসর নিয়ে আলোচনা হয়েছে।’’ বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুই নেতার আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মায়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও ভারতে এসেছে। তাতে সে দেশের মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং ব্যবসায়ীরা রয়েছেন।

Myanmar Narendra Modi Min Aung Hlaing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy