লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।
৬০ মিনিটে নামলেন মেসি। জর্ডন ব্যবধান কমানোর পর আর ঝুঁকি নিলেন না স্কালোনি। সেরা অস্ত্রকে নামিয়ে দিলেন। নকআউটের আগে কিছুটা ম্যাচ অনুশীলনও পেয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক।
প্রতি আক্রমণ থেকে ব্যবধান কমাল এশিয়ার দেশ। বক্সের ডান দিক থেকে ক্রশ করেন ইসান হাড্ডাড। ছ’গজের বক্সে বলে পা লাগিয়ে গোল করেন আল তামারি। কিছু করার ছিল না আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ়ের। আর্জেন্টিনা কি একটি গা ছাড়া মনোভাব দেখাচ্ছে?
বক্সের মধ্যে ফাঁকায় বল পান আল তামারি। সহজ সুযোগ উড়িয়ে নষ্ট করলেন। প্রতি আক্রমণ থেকে ভাল সুযোগ এসেছিল।
আগ্রাসী মেজাজেই আর্জেন্টিনা। চাপ ধরে রেখেছেন ওটামেন্ডিরা।
বক্সের বাইরে ডান দিকে ফ্রিকিক পেয়েছিল আর্জেন্টিনা। সেলসোর নেওয়া ফ্রিকিক থেকে বক্সে ফাঁকায় বল পান ওটামেন্ডি। তাঁর হেড অল্পের জন্য বাইরে গেল।
জর্ডনের আট-ন’জন ফুটবলার মিলে ডিফেন্স করছেন। তা-ও আটকাতে পারছেন না আর্জেন্টিনাকে। মাঝ মাঠ পর্যন্ত কোনও চ্যালেঞ্জের সামনেই পড়তে হচ্ছে না বিশ্বজয়ীদের। বক্সের কিছুটা আগে জটলা তৈরি করছে জর্ডন। তবু প্রতিপক্ষের ডিফেন্স বার বার ভেঙে দিচ্ছেন আর্জেন্টাইনেরা। ৪০ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা।
দ্বিতীয় গোল আর্জেন্টিনার। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল মার্তিনেজ়ের।
মার্তিনেজ়ের শট বারে লেগে ফিরল, ফিরতি বলে হেড সেনসির। বাঁচান গোলরক্ষক। হেড করার সময় জর্ডনের এক ফুটবলারের পা সেনসির মাথায় লাগল। ফাউল। ‘ভার’র পরামর্শে পেনাল্টি দিলেন আম্পায়ার। ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ আর্জেন্টিনার।
১৯ মিনিটে গোল আর্জেন্টিনার। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিল আর্জেন্টিনা। তা থেকে গোল করলেন সেলসো। জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা প্রথমে দুই পা এগিয়ে একটু বাঁদিকে সরে যান। তিনি প্রথমে যেখানে ছিলেন, সেখানেই থাকলে সম্ভবত বাঁচিয়ে দিতে পারতেন।
ম্যাচের ১২ মিনিট অতিক্রান্ত। গোল হয়নি এখনও। আর্জেন্টিনা তিন-চার বার গোল করার পরিস্থিতি তৈরি করলেও সাফল্য আসেনি। জর্ডন এখনও বলার মতো আক্রমণ করতে পারেনি।
শুরু থেকেই আগ্রাসী মেসিহীন আর্জেন্টিনা। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন আর্জেন্টিনার ফুটবলারেরা। স্কালোনি কি দ্রুত গোল চান?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy