Advertisement
২৮ মার্চ ২০২৬
US Iran Conflict

ভারত-সহ ৫ দেশের জন্য হরমুজ় খোলা, ‘বড় উপহার’ দাবি ট্রাম্পের, ইরান যুদ্ধে ইতি কে টানবে?

ইরানের তেলের উপর চাপানো নিষেধাজ্ঞায় আংশিক ছাড় ট্রাম্প প্রশাসনের। শান্তির বার্তা শুনিয়ে কি তেলের বাজারে সাময়িক স্বস্তি আনতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২১:১৯
Share: Save:

পশ্চিম এশিয়ার যুদ্ধ কে থামাতে চাইছে? ইরান না কি আমেরিকা? দাবি, আর পাল্টা দাবির মাঝে বাড়ছে ধোঁয়াশা, বাড়ছে উত্তেজনা। ইরান হরমুজ় প্রণালী খোলায় বড় মূল্যের উপহার পেয়েছেন, বলে দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্প লেখেন, আরও ১০ দিন ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে কোনও হামলা চালাবে না আমেরিকা। ইরানের অনুরোধেই এই সিদ্ধান্ত। অন্য দিকে আমেরিকা-ইরান বিরোধের কেন্দ্রে তেহরানের পারমাণবিক কর্মসূচি। ইরান আগেই দাবি করেছিল, আমেরিকার সঙ্গে চুক্তি করতে হলে, তা হবে নিজেদের শর্তে। যুদ্ধ থামাতে কি কৌশল বদলাবে ট্রাম্প?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy