Advertisement
১৯ মার্চ ২০২৬
Nandigram

নেই মমতা-শুভেন্দু দ্বৈরথ, ভোটের হাওয়ায় তবু কেন আলাদা গুরুত্ব নন্দীগ্রামের?

বরাবর রাজনীতির হটসিটে থাকা নন্দীগ্রাম কি এ বার ভোটের লড়াইয়ে খানিক ফিকে! না কি অভিষেক-শুভেন্দু ছায়াযুদ্ধের খাতিরেই নন্দীগ্রাম আছে পুরনো রাজনৈতিক গুরুত্বেই?

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৯:৩১
Share: Save:

২০২১ থেকে ২০২৬। পাঁচ বছরের ব্যবধান। বদলেছে অনেক কিছু। কিন্তু বদল হয়নি মমতা-শুভেন্দু দ্বৈরথের। মেগা ডুয়েলের আঙিনা নন্দীগ্রাম থেকে সরে চলে এসেছে ভবানীপুরে। দ্বৈরথ না থাকলেও শুভেন্দু কিন্তু আছেন নন্দীগ্রামেও। আর তাই ভবানীপুরের মতো নন্দীগ্রামও এবারের নির্বাচনে সবার ফোকাসে। মমতা না থাকলেও, এবারের নন্দীগ্রামে আছে অভিষেকের সেবাশ্রয়। মমতার ফেলে আসা রাস্তায় এ বার এসে দাঁড়ালেন পবিত্র কর। নন্দীগ্রামের ভূমিপুত্র। তার থেকেও বড় পরিচয়, নন্দীগ্রামে বিরোধী দলনেতার বিশ্বস্ত সেনাপতি।

শুভেন্দুর সেই সেনাপতিকেই প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগে দেখা গেল তৃণমূলের সেনাপতি অভিষেকের হাত ধরে জোড়া ফুল শিবিরে যোগ দিতে। ইঙ্গিত স্পষ্ট। শুভেন্দুর উল্টোদিকে পবিত্র যেন একটা ছায়া। নন্দীগ্রামের ডুয়েল আসলে শুভেন্দু বনাম অভিষেকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy