Advertisement
২০ মার্চ ২০২৬
RG Kar Medical College and Hospital Incident

সন্তানের চিকিৎসা করাতে এসে প্রাণ গেল বাবার, আরজি কর লিফ্‌ট-কাণ্ডে গাফিলতির দায় কার?

আরজি কর হাসপাতালে লিফ্‌টে আটকে মৃত্যু দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই লিফ্‌ট-কাণ্ডে বেশ কয়েক জনকে থানায় তলব করা হয়েছে। ময়নাতদন্তে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২২:১৭
Share: Save:

ফের শিরোনামে আরজি কর হাসপাতাল। শুক্রবার ভোরে ট্রমা কেয়ার সেন্টারের একটি লিফ্‌টে আটকে মর্মান্তিক মৃত্যু দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন তিনি। অভিযোগ, সংশ্লিষ্ট লিফ্‌টটি দীর্ঘ দিন ধরেই বিকল অবস্থায় ছিল। রোগীর পরিজনদের দাবি, বার বার সমস্যা দেখা দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা মেরামতের জন্য কার্যকর কোনও পদক্ষেপ করেনি। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক অতীন ঘোষও। অরূপের মৃত্যুর জন্য হাসপাতালের গাফিলতিকেই দায়ী করছেন অতীন। অন্য দিকে, অরূপের বাবা অমল বন্দ্যোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে টালা থানার পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। ইতিমধ্যেই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy