Advertisement
২৬ মে ২০২৬
Rajganj BDO Prashanta Barman Arrested

গ্রেফতার সেই ‘ফেরার’ বিডিও প্রশান্ত বর্মণ, ‘ফাঁসি চাই’, বললেন নিহত স্বপন কামিল্যার স্ত্রী

মত্ত অবস্থায় গাড়ি নিয়ে পথচারীকে ধাক্কা দিয়ে গ্রেফতার ‘ফেরার’ বিডিও প্রশান্ত বর্মণ। ‘নতুন সরকার ফাঁসি দিক’, দাবি তুললেন নিহত স্বপন কামিল্যার পরিবার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৬:৫৯
Share: Save:

গ্রেফতার ‘ফেরার’ বিডিও প্রশান্ত বর্মণ। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে অভিযুক্ত ছিলেন তিনি। ২৫ মে, নিউটাউনে, মত্ত অবস্থায় গাড়ি নিয়ে পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আনন্দবাজার ডট কম ভিডিয়োটির সত্যতা যাচাই না করলেও, ভিডিয়োটিতে দেখা যায়, ঘটনার পর নিজেকে আড়াল করার চেষ্টা করছেন তিনি। পরে তাঁকে আটক করে আনা হয় ইকো পার্ক থানায়। মঙ্গলবার ‘মোটর ভেহিকলস অ্যাক্ট’-এর আওতায় তাঁকে গ্রেফতারও করা হয়। স্বপন কামিল্যা খুনের ফাইল কি খুলবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy