Advertisement
১৫ জুন ২০২৬
Chief Minister Suvendu Adhikari

নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করলেন শুভেন্দু, একগুচ্ছ সিদ্ধান্তগ্রহণ! আগামী সোমবার ফের বসবে মন্ত্রিসভা

মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৭:৩৭
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৪:০৩ key status

আর কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের পথ অনুসরণ করেই এগোবে।” তিনি সংবিধানপ্রণেতা বাবাসাহেব অম্বেডকরের ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল’-এর আদর্শ অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে।” তিনি এ-ও জানান যে, নতুন সরকার মানুষের আস্থা, নিরাপত্তা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৪:০০ key status

জনগণনা সংক্রান্ত নির্দেশে ছাড়পত্র

মুখ্যমন্ত্রী জানান, পূর্ববর্তী সরকার জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ১৬ জুন, ২০২৫-এর নির্দেশ দীর্ঘ দিন কার্যকর করেনি। বর্তমান সরকার অবিলম্বে সেই প্রশাসনিক নির্দেশ কার্যকর করছে বলে জানান তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:৫৯ key status

অবাধ নির্বাচনের জন্য ধন্যবাদ সকলকে

মুখ্যমন্ত্রী বলেন, “দীর্ঘ দিন বাদে ভয়হীন, মৃত্যুহীন নির্বাচন হল। গোটা বিশ্ব তা দেখেছে। আমরা প্রথমেই বাংলার জনগণ, ৯৩ শতাংশ ভোটারকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। একই সঙ্গে নির্বাচন কমিশন, ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, সংবাদমাধ্যম, প্রত্যেকের প্রতি ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে।”

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:২৫ key status

বিজেপির নিহত কর্মীদের পাশে সরকার

 মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির অকালে ঝরে যাওয়া ৩২১ জনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। হত্যার বিচার চান তাঁরা। তা আমরা দেব।”

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:২৩ key status

রাজ্যের আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ

শুভেন্দু জানান, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:১৬ key status

প্রায় সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয় ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 

Advertisement
timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:১৪ key status

রাজ্য মন্ত্রিসভার পরবর্তী বৈঠক আগামী সোমবার

মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক। তিনি বলেন, “পরবর্তী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা (ডিএ), এরিয়ারের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করব।” 

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:১০ key status

সরকারি চাকরিতে বয়ঃসীমা বৃদ্ধি

সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি করল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন, ২০১৫ সালের পর রাজ্যে সরকারি চাকরিতে কোনও নিয়োগ হয়নি। তাই প্রচুর শিক্ষিত যুবক-যুবতীর বয়স চলে গিয়েছে। সে কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়ঃসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হল।”

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:০৬ key status

বিএনএস-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ

ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত অবৈধ ভাবে আগের আইপিসি, সিআরপিসি চলছিল। আজ থেকে বিএনএস-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ। 

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:০০ key status

চালু থাকা সমস্ত সামাজিক প্রকল্প চলবে

চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। তবে অ-ভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানান তিনি।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১২:৫২ key status

কাঁটাতার বসানোর জন্য বিএসএফ-কে জমি

সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হল। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।”

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১২:৪৮ key status

আয়ুষ্মান ভারতে যুক্ত হল পশ্চিমবঙ্গ

‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার থেকেই এই প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। 

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১২:২৮ key status

চলছে শুভেন্দু মন্ত্রিসভার প্রথম বৈঠক

মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ১৪ তলার ঘরে এই বৈঠকটি চলছে। এই বৈঠকে রয়েছেন শনিবার শুভেন্দুর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথ নেওয়া  দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রমাণিক। তাঁদের দফতর অবশ্য এখনও বণ্টন করা হয়নি। ছিলেন বেশ কয়েকটি দফতরের সচিব এবং আধিকারিকেরাও। 

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১১:৫৮ key status

শুভেন্দু মন্ত্রিসভার প্রথম বৈঠক নবান্নে

সোমবার বেলা ১২টায় শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। পাশাপাশি প্রথম দিনেই তিনটি প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর। এ ছাড়া বিকেল ৪টেয় নবান্নেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে পর পর তিনটি বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এর পরে দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরে বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জ়োনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১১:৩৯ key status

নবান্নে গার্ড অফ অনার দেওয়া হল শুভেন্দুকে

নবান্নে গার্ড অফ অনার দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে নবান্নে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং পুলিশ-প্রশাসনের অন্য আধিকারিকেরা।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১১:৩৩ key status

নবান্নে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে নবান্নে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে সেখানে ‘গার্ড অফ অনার’ দেওয়া হবে। 

timer শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১১:২৯ key status

নতুন সরকার বিজেপির সরকার হবে না: শমীক

সল্টলেকের বিজেপি দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সরকার সরকারের মতো চলবে। দলের সঙ্কল্পপত্র যাতে রূপায়িত হয়, তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে। এই সরকার বিজেপি সরকার হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy