Advertisement
১০ মার্চ ২০২৬
মঙ্গলবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:০৬
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:০২ key status

কেন্দ্রকে তোপ

কেন্দ্রকে বিঁধে মমতা বলেন, “এমনতিই ২০০ লক্ষ কোটি টাকার উপর দেনা করে বসে আছে। আগামী দিনে কী করবে, কেউ জানে না।”

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:০১ key status

গ্যাসের দাম নিয়ে তোপ

গ্যাসের দাম নিয়ে মমতা বলেন, “প্রচার করতে যে টাকা খরচ হচ্ছে, সেই টাকা তো ভর্তুকি দিতে পারেন। অন্তত কিছু না হলে ১ টাকা হলেও কমত। পাঁচ টাকা হলেও কমত।”

Advertisement
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৫৯ key status

মাছ-মাংস নিয়ে বিজেপিকে নিশানা

মমতা বলেন, “বিহারের যে উপমুখ্যমন্ত্রী বলেছিলেন মাছ-মাংস খাওয়া যাবে না, তিনি এখানে এসে বসে আছেন। এখানে এসেছেন বিজেপিকে কী করতে ভগবান জানেন। আমার তো মনে হয়, এই লোকগুলিকে চিনে রাখা দরকার। দেখে রাখা দরকার। এরা পদার্থ, না অপদার্থ? বাংলাকে গালাগালি দেয়।”

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৫৪ key status

গ্যাসের দাম নিয়ে খোঁচা

মমতা বলেন, “গ্যাসের দাম বাড়ছে, সে দিকে কোনও পাত্তা নেই। বলছে, আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই? মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী ছিলেন, গ্যাসের দাম ছিল ৪০০ টাকা। তার পর কত বার বেড়েছে? আজ ছোট গ্যাস ১১০০, বড় গ্যাস ২১০০। এর পর পেট্রল। রাশিয়া থেকে তেল আনবে। তেলের উপর তেলকড়ি মাখাতে হবে না? তেলকড়ি মাখবে জনগণ। আর উনি কোটি কোটি টাকা খরচা করে মিথ্যা কথার বিজ্ঞাপণ করবেন।”

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৪৭ key status

খেলা সুপ্রিম কোর্টের হাতে: মমতা

মমতা বলেন, “২৫ তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হয়ে গেলেও এটা খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। আমরা এখন দেখব। আমাদের পিটিশন অনুযায়ী নির্দেশগুলি হয়েছে। পর্যবেক্ষণগুলিও আমরা জেনেছি।”

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৪৫ key status

পশ্চিমবঙ্গের মামলা স্পেশাল কেস: মমতা

মমতা বলেন,  “নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে। আমার পিটিশনটি এখনও আছে। এখন নির্বাচন ঘোষণা করে দিলেও ভাববেন না যে আপনার সুযোগ নেই। ওরা বলেছেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারও নাম বাদ গিয়ে থাকে, আমাদের কাছে আসবেন। আমরা স্পেশাল কেস হিসাবে এটি দেখব।”

Advertisement
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৩৯ key status

কমিশনকে নিশানা

অভিষেক বলেন, “ইচ্ছাকৃত ভাবে নির্বাচন পিছোনোর জন্য চেষ্টা করছে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন। ১৫ দিনের কাজকে তিন-চার লাগাতে চাইছে। সুপ্রিম কোর্ট শুধু আবেদন করার জায়গা নেই। সুপ্রিম কোর্ট এটাও বলেছে, আমরা বাংলার কেসকে স্পেশাল কেস হিসাবে বিবেচনা করব। নির্বাচনের এক দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় ভোটারের নাম তোলার জন্য সুপ্রিম কোর্ট আছে।”

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৩৫ key status

গণতন্ত্রের জয়: অভিষেক

অভিষেক বলেন, “গায়ের জোরে ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। তাঁদের আবেদন বা আপিল করার কোনও সুযোগ থাকছে না। আমরা তা আদালতের কাছে রেখেছিলাম।” তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্ট ইসিকে ভর্ৎসনা করেছে। যাদের নাম বাদ যাচ্ছে, তারা যাতে আবার আবেদন করার সুযোগ পায়— সেই জন্য প্রাক্তন বিচারপতিদের আপিলেট ট্রাইবুনাল বেঞ্চ খোলার জন্য হাই কোর্টকে নির্দেশ দিয়েছে। এই জয় গণতন্ত্রের জয়।”

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৩০ key status

সদুত্তর দিতে পারেননি জ্ঞানেশ: অভিষেক

অভিষেক বলেন, “সাংবাদিকেরা জ্ঞানেশ কুমারকে একাধিক কঠোর প্রশ্ন করেছেন। তার একটিরও সদুত্তর জ্ঞানেশ কুমার দিতে পারেননি।”

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:০৭ key status

ধর্নাস্থলে অভিষেক

ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চে পৌঁছোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারও ধর্নামঞ্চে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৭:২১ key status

মমতার মুখে লালগড়ের কথা

মমতা বলেন, ‘‘লালগড়ের কথা সব সময় মনে পড়ে। কারণ আমি প্রথম লালগড়ে ছুটে গিয়েছিলাম। নেতাইয়ে সাত জন যখন মারা গিয়েছিল তখনও ছুটে গিয়েছিলাম। লালগড়ে এখন নার্সিং ইনস্টিটিউট তৈরি হয়েছে। লালগড়ের রাস্তাঘাট ভাল হয়েছে। শালবনিতেও সিমেন্ট হাব হচ্ছে। কিন্তু আমি এক দিন লালগড়ে গিয়েছিলাম। ফেরার পথে জঙ্গলমহলে আটকে দেওয়া হয়। সবই মনে পড়ে।’’

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৭:২১ key status

ভোটাধিকারের দাবিতে সরব মমতা

ধর্মতলার ধর্নামঞ্চে পৌঁছোল মতুয়া সম্প্রদায়ের মিছিল। তাঁদের আসতে দেখে মমতা বলেন, “মতুয়া সম্প্রদায়ের একটি বড় মিছিল আসছে। আমরা তাঁদের ভোটাধিকার দাবি করছি। মতুয়া, রাজবংশী, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান— সকল বৈধ ভোটারের জন্য আমরা ভোটাধিকারের দাবি করছি।”

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৭:২০ key status

‘ভ্যানিশ কুমার’! ধর্নামঞ্চে তুলি হাতে মমতা

ধর্নামঞ্চে হাতে তুলে নিয়েছেন তুলি। ক্যানভাসে এসআইআর নিয়ে ছবি আঁকছেন মমতা।সেখানে ইংরেজি হরফে লেখা এসআইআর।তার পর মুখ্য নির্বাচনী কমিশনারকে কটাক্ষ করে লেখেন ‘ভ্যানিশ কুমার’।

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৭:২০ key status

ধর্নার পঞ্চম দিন

গত শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর অবস্থান কর্মসূচির পঞ্চম দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy