সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার। ছবি: সংগৃহীত।
ভোটদানে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে কলেজে কলেজে প্রচার করবে কমিশন।
পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন।
কোনও প্রার্থী চাইলে নির্বাচনের পর সাত দিনের মধ্যে ইভিএম পরীক্ষা করানো যাবে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার।
ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি থাকবে বলে জানালেন জ্ঞানেশ।
স্বচ্ছতা বজায় রাখতে সব ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানালেন জ্ঞানেশ কুমার।
পশ্চিমবঙ্গে ৮০ হাজারেরও বেশি বুথ থাকবে বলে জানালেন জ্ঞানেশ।
কমিশনের তরফে জানানো হল, রাজ্যের প্রতিটি বুথে থাকবে ভোটার সহায়তা কেন্দ্র।
কোনও বুথে ১২০০-র উপর ভোটার থাকবে না বলে জানালেন জ্ঞানেশ কুমার।
জ্ঞানেশ জানালেন, বুথ বা ভোটকেন্দ্রের বাইরে নির্দিষ্ট জায়গায় মোবাইল রেখে ভিতরে ঢুকতে পারবেন ভোটাররা।
কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে জানালেন জ্ঞানেশ।
পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
কলকাতায় সাংবাদিক বৈঠক করছে কমিশনের পূর্ণাঙ্গ (ফুল) বেঞ্চ। উপস্থিত রয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিংহ সান্ধু। রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।
সোমবার রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলার সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পর কমিশন মনে করছে, রাজ্যে বিধানসভা ভোট হওয়ার পরিবেশ রয়েছে। আইনশৃঙ্খলা খুব খারাপ রয়েছে, এমনও মনে করছে না কমিশন। প্রশ্ন উঠছে, এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় যে ৬০ লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে, সেই সব ভোটারের নথি যাচাই এবং নিষ্পত্তি সময়মতো হবে তো? কমিশনের মতে, বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় রয়েছে। সূত্রের খবর, আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারি রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। তাদের বক্তব্য, শান্তিপূর্ণ ভাবে ভোট করানোই মূল লক্ষ্য। তার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করা হবে।
দুপুর সাড়ে ১২টা নাগাদ জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক করবে। বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুই কমিশনার দিল্লির উদ্দেশে রওনা দেবেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ (ফুল) বেঞ্চের তিন দিনের রাজ্য সফর শেষ হচ্ছে মঙ্গলবার। সফরের তৃতীয় দিনে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। সকাল সাড়ে ১০টা নাগাদ নিউ টাউনের একটি হোটেলে ওই বৈঠক শুরু হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার মুখ্যসচিবের পাশাপাশি, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে কমিশন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy