Advertisement
১৫ এপ্রিল ২০২৬
US Iran Tensions

রাতেও অব্যাহত সংঘর্ষ! ইজ়রায়েলে আবার হামলা ইরানের, উত্তপ্ত পশ্চিম এশিয়ায় মুহুর্মুহু আছড়ে পড়ছে ড্রোন, ক্ষেপণাস্ত্র

এক নজরে

০৩:৩৮ সর্বশেষ
পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাবিত বিমান পরিষেবা
০৩:২১
‘ছুরি মারা’ হল, দাবি রাশিয়ার
০২:৩৩
কাতারের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি
০২:২৪
জি-৭ নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন মার্কো রুবিয়ো
০২:১৩
শান্তিপূর্ণ পরমাণু চুক্তি খারিজ করে দেয় ইরান, দাবি ট্রাম্প প্রশাসনের এক আধিকারিকের
০২:০৬
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা-সহ সাত ইরানি আধিকারিক ও কমান্ডার নিহত, দাবি ইজ়রায়েলের সেনাবাহিনীর
০২:০১
খামেনেই সুস্থ এবং নিরাপদ আছেন, দাবি ইরানের বিদেশ মন্ত্রকের
০১:০৯
আয়াতোল্লা আলি খামেনেই নিহত দাবি নেতানিয়াহুর
০০:৩৩
বাহরিনে ইরানি ড্রোন হামলা
০০:২৯
বাহরিনের বহুতলে ইরানি ড্রোনের হামলা
অশান্ত পশ্চিম এশিয়া।

অশান্ত পশ্চিম এশিয়া। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৭:৫৭
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৩:৩৮ key status

পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাবিত বিমান পরিষেবা

পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্তের কারণে বহু আন্তর্জাতিক বিমান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে একাধিক বিমান সংস্থাগুলি। 

আকাশসীমার বিধিনিষেধের কারণে রবিবার ভারতীয় বিমান সংস্থাগুলি প্রায় ৪৪৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করার কথা জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৩:২১ key status

‘ছুরি মারা’ হল, দাবি রাশিয়ার

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার দাবি, ইরান কূটনৈতিক সম্পর্কে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও তার পিঠে ‘ছুরি মারা’ হল।

Advertisement
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০২:৩৩ key status

কাতারের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি

কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইরান থেকে ৬৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন হামলা হয়েছে।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০২:২৪ key status

জি-৭ নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন মার্কো রুবিয়ো

প্রশাসন জানায়, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো ইরানের পরিস্থিতি নিয়ে শনিবার জি-৭ নেতাদেরকে ফোন করবেন এবং এই নিয়ে তাঁদের সঙ্গে একটি আলোচনা করবেন।

Advertisement
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০২:১৩ key status

শান্তিপূর্ণ পরমাণু চুক্তি খারিজ করে দেয় ইরান, দাবি ট্রাম্প প্রশাসনের এক আধিকারিকের

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন আধিকারিক বলেন, “আমেরিকা ইরানকে বেসামরিক এবং শান্তিপূর্ণ পরমাণু চুক্তির জন্য অনেক প্রস্তাব দিয়েছিল কিন্তু সেই প্রস্তাবগুলি তারা খারিজ করে দেয়।” 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক আরও বলেন, “আলোচনায় তেহরানের গুরুত্বের অভাবের কারণে ট্রাম্পের আক্রমণ করা ছাড়া আর কোনও উপায় ছিল না।”

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০২:০৬ key status

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা-সহ সাত ইরানি আধিকারিক ও কমান্ডার নিহত, দাবি ইজ়রায়েলের সেনাবাহিনীর

ইজ়রায়েলের সেনাবাহিনীর দাবি, এখনও পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানি-সহ সাত ইরানি আধিকারিক ও কমান্ডার নিহত হয়েছেন।

Advertisement
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০২:০১ key status

খামেনেই সুস্থ এবং নিরাপদ আছেন, দাবি ইরানের বিদেশ মন্ত্রকের

ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই সুস্থ আছেন এবং নিরাপদ আছেন।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০১:০৯ key status

আয়াতোল্লা আলি খামেনেই নিহত দাবি নেতানিয়াহুর

 ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। তবে শনিবার সন্ধায় ইরানের সর্বোচ্চ নেতার ভারতীয় প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম ইলাহি জানান, খামেনেই সুস্থ আছেন। আমেরিকা বা অন্য কোনও মানুষকে কখনও ভয় পান না তিনি। আব্দুল বলেন, “খামেনেই তাঁর মর্যাদা এবং ক্ষমতার দ্বারা এগিয়ে যাবেন এবং আমি আশা করি আমরা এই যুদ্ধে জয়ী হব।”

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০০:৩৩ key status

বাহরিনে ইরানি ড্রোন হামলা

শনিবার বাহরিনের একটি বহুতলে ইরানি ড্রোন হামলার পরের মুহূর্ত।

শনিবার বাহরিনের একটি বহুতলে ইরানি ড্রোন হামলার পরের মুহূর্ত। ছবি: সংগৃহীত।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০০:২৯ key status

বাহরিনের বহুতলে ইরানি ড্রোনের হামলা

শনিবার বাহরিনের একটি বহুতলে সন্দেহভাজন ইরানি ড্রোন হামলা চালিয়েছে বলে খবর। বহুতলটি ড্রোনের লক্ষ্যবস্তু ছিল কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ওই এলাকায় আগেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছিল।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০০:১৬ key status

ইরানের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের খবর নেই : মার্কিন সেনাবাহিনী

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আমেরিকার কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বিরুদ্ধে সফল ভাবে রুখে দিয়েছে। 

একটি বিবৃতিতে বলা হয়েছে, “শনিবার সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হয়। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস কমান্ড এবং নিয়ন্ত্রণ সুবিধা, ইরানি বিমান প্রতিরক্ষা ক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ স্থান এবং সামরিক বিমানক্ষেত্র লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।”

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৮ key status

বাহারিনে ক্ষেপণাস্ত্র হানা!

পশ্চিম এশিয়ায় হামলা এবং পাল্টা হামলা চলেই যাচ্ছে। শুধু ইজ়রায়েলেই নয়, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আক্রমণ চালাচ্ছে ইরান। শনিবার রাতেও বাহারিনের রাজধানী মানামায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। হামলার বেশ কিছু ভিডিয়োও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪ key status

ইরানে ফের আক্রমণ ইজ়রায়েলের

ইরানের বিরুদ্ধে ফের এক দফা হামলা শুরু করেছে ইজ়রায়েল। ইজ়রায়েলি বাহিনীর দাবি, তারা মধ্য ইরানে বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা শুরু করেছে। হামলা চলছে ইরানের অন্য কিছু সামরিক এলাকাতেও।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫০ key status

সোমবারও বাতিল বিমান

উদ্ভূত পরিস্থিতিতে রবিবারও আমেরিকা এবং ইউরোপগামী বেশ কিছু বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। তালিকায় রয়েছে, লন্ডন, নিউইয়র্ক, শিকাগো, প্যারিস, ফ্র্যাঙ্কফুর্ট এবং টরোন্টোগামী বিমান।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৭ key status

ইজ়রায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শঙ্করের

পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতও। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে দূতাবাস। অযথা বাড়ির বাইরে না-বেরোনোর জন্য এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শবার্তা মেনে চলার জন্য বলেছে তারা। ইজ়রায়েলের বিদেশমন্ত্রী গিদন সারের সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করও। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪ key status

ট্রাম্প-নেতানিয়াহুর কথা ফোনে

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হোয়াইট হাউস জানিয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধিদলকে নিয়ে সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখছেন ট্রাম্প।  

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৩ key status

নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী: দাবি রিপোর্টে

ইজ়রায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজ়াদা। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে ‘রয়টার্স’। জানা যাচ্ছে, শনিবারের হামলায় মৃত্যু হয়েছে ইরানের রিভলিউশনারি গার্ডসের কমান্ডার মোহাম্মদ পাকপৌরেরও। তিনটি ভিন্ন ভিন্ন সূত্র মারফত এই তথ্য উঠে এসেছে।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪২ key status

ইরানের স্কুলে বোমাবর্ষণ!

আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় দক্ষিণ ইরানের মিনাবের একটি স্কুলে অন্ততপক্ষে ৮৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে বেশির ভাগও স্কুলের ছাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪২ key status

বন্ধ আকাশসীমা

যুদ্ধ পরিস্থিতির মাঝে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। ইরান এবং ইজ়রায়েল দুই দেশই নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। পরে রয়টার্স জানায়, সংযুক্ত আরব আমিরশাহি, বাহারিন, ইরাক, কুয়েত এবং কাতারও নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ বিভিন্ন দেশের উড়ান সংস্থার পরিষেবা বিঘ্নিত হয়েছে।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০ key status

অশান্ত পশ্চিম এশিয়া

শনিবার ইরানে এক সঙ্গে হামলা চালায় ইজ়রায়েল এবং আমেরিকা। তার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। প্রত্যাঘাত করে ইরানও। ইজ়রায়েলের দিকে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে দেয় তারা। পশ্চিম এশিয়ার যে সব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানেও হামলা চালাতে শুরু করে তেহরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy