Advertisement
২৩ এপ্রিল ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৬:০৪
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৫:৩৭ key status

ব্রিটেনে মার্কিন বম্বার

দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের গ্লাউসেস্টারশায়ারে আমেরিকার বি-১ ল্যান্সার পৌঁছোল। ব্রিটেন জানিয়েছিল, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছো়ড়া হলে রক্ষণাত্মক পদক্ষেপ হিসাবে আমেরিকা তাদের ঘাঁটি ব্যবহার করতে পারবে। তার পর শুক্রবার মার্কিন বম্বাল ব্রিটেনে পৌঁছোয়।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৫:৩৩ key status

ইরানে বন্ধ ইন্টারনেট

টানা আট দিন ধরে ইরানে বন্ধ ইন্টারনেট। গত শনিবার আমেরিকা, ইজ়রায়েলের হামলার পর থেকেই দেশের বিস্তীর্ণ অংশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৩:১১ key status

আমেরিকাকে জবাব

ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছিলেন ইরানের কাছে। প্রেসিডেন্ট পেজ়েশকিয়ান জানিয়েছেন, সেই স্বপ্ন নিয়েই ট্রাম্প সমাধিস্থ হবেন।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৩:০৯ key status

ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়েছেন। দাবি, দেশের অন্তর্বর্তী কাউন্সিল প্রতিবেশী দেশের উপর হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে। যদি ইরানের উপর ওই সমস্ত দেশ থেকে কোনও হামলা না-হয়, তবে ইরানও আর হামলা করবে না।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১২:৪৬ key status

৮০টি যুদ্ধবিমান থেকে হামলা

শনিবার সকাল থেকে তেহরান-সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণ হচ্ছে। ইজ়রায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় ৮০টিরও বেশি যুদ্ধবিমান তারা ব্যবহার করেছে রাতভর। একাধিক সেনাঘাঁটিতে অন্তত ২৩০টি বোমা ফেলা হয়েছে।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১২:৪৪ key status

ইরানে ক্ষয়ক্ষতি

ইরানের ইসফাহান প্রদেশে মার্কিন-ইজ়রায়েলি হামলা শনিবার সকালে আট জনের মৃত্যু হয়েছে বলে জানাল সে দেশের সংবাদমাধ্যম। দাবি, ইসফাহান শহর ছাড়াও সাতটি শহরকে নিশানা করা হয়েছিল। ৮০টি বাড়ি গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১১:৫৯ key status

ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে আমিরশাহি

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে। ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রতিরোধ করা হচ্ছে দেশের নানা প্রান্তে। সেই কারণে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১১:২৪ key status

সৌদিতে ক্ষেপণাস্ত্র

সৌদি আরবের প্রিন্স সুলতাম বিমানঘাঁটি লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে অভিযোগ। সৌদির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র দু’টি আকাশেই ধ্বংস করা হয়েছে। ভোরে আরও চারটি ড্রোন ধ্বংস করে সৌদির বাহিনী।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১১:০৭ key status

ইরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে হামলা চালিয়েছে ইজ়রায়েল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, বিমানবন্দরে আগুন জ্বলছে। দাঁড়িয়ে থাকা বিমানেও আগুন লেগেছে বলে দাবি করেছেন কেউ কেউ।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১০:০৮ key status

লেবাননে সংঘর্ষ জারি

লেবাননে ইজ়রায়েলের সঙ্গে সংঘর্ষ জারি রয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজ়বুল্লার। শুক্রবার ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বলে দাবি করেছে ওই গোষ্ঠী। পাল্টা ইজ়রায়েলকে নিশানা করে হামলাও চালানো হয়েছে।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১০:০৫ key status

শ্রীলঙ্কাকে চাপ?

রয়টার্সের রিপোর্টে দাবি, ভারত মহাসাগরে ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের দেশে না-ফেরানোর জন্য আমেরিকা চাপ দিচ্ছে শ্রীলঙ্কা সরকারকে। ইরানের দ্বিতীয় জাহাজের আরোহীদেরও দেশে না-ফেরানোর কথা বলা হয়েছে।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১০:০৩ key status

যুদ্ধে পরোক্ষে রাশিয়াও?

প্রকাশ্যে রাশিয়া বা চিন যুদ্ধে যোগ দিয়ে ইরানকে সাহায্য করার বিষয়ে কোনও মন্তব্যও করেনি। কিন্তু ওয়াশিংটন পোস্টের রিপোর্টে দাবি, রাশিয়া ইতিমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে। লাগাতার মস্কো থেকে গোয়েন্দা তথ্য পৌঁছে যাচ্ছে তেহরানে! 

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৯:১৮ key status

ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে ইরান। ইজ়রায়েল সেনা জানিয়েছে, তারা দেশের দক্ষিণ প্রান্তের একাধিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আটকেছে। জেরুসালেম-সহ বিভিন্ন শহরে বাজছে সাইরেন। ত্রস্ত সাধারণ মানুষ।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৯:১২ key status

নিঃশর্ত আত্মসমর্পণ

ট্রাম্প চান, নিঃশর্তে আত্মসমর্পণ করুক ইরান। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘নিঃশর্ত সমর্পণ না করলে ইরানের সঙ্গে কোনও চুক্তি নয়। এক জন মহান গ্রহণযোগ্য নেতা বাছাইয়ের পরে আমরা ও আমাদের জোটসঙ্গীরা ইরানকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করব। অর্থনৈতিক ভাবে দেশটিকে শক্তিশালী করব, যা তারা আগে কখনও ছিল না।’’

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৯:০৯ key status

ক্ষেপণাস্ত্র আটকাল জর্ডন

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ লেগেছে জর্ডনেও। একাধিক বার সেখানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শনিবার সকালে জর্ডনের সেনা একটি ক্ষেপণাস্ত্র আটকেছে। 

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৯:০৮ key status

বাহরিনে সাইরেন

শনিবার সকাল থেকে বাহরিনে সাইরেন বাজছে। সে দেশের সরকার নাগরিকদের যুদ্ধ নিয়ে সতর্ক করছে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলছে।

timer শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৯:০৮ key status

ট্রাম্পকে চ্যালেঞ্জ

হরমুজ় প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কারগুলিকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল আমেরিকা। শুক্রবার ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী পাল্টা হুঁশিয়ারি দিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানাল, মার্কিন বাহিনী হরমুজ় প্রণালী দিয়ে কোনও জাহাজকে নিয়ে যাওয়ার চেষ্টা করে দেখুক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy