একই প্রজাতির পশুদের মধ্যেও রয়েছে দলাদলি। পথকুকুরদের মধ্যে এমনটা হামেশাই দেখা যায়। অন্য পাড়ার কুকুর এলাকায় ঢুকে পড়লে তার উপর দল বেঁধে সকলে চড়াও হয়। চলে ধুন্ধুমার লড়াই। বন্যজীবনেও এর ব্যতিক্রম নেই। দুই বাঁদর গোষ্ঠীর মধ্যে ঝামেলার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ি এলাকা। পাশে রয়েছে পিচবাঁধানো রাস্তা। সেই রাস্তা থেকে ছুটে চলেছে একের পর এক গাড়ি। রাস্তার পাশেই ছোট ছোট টিলা। তার উপর বসে রয়েছে অসংখ্য বাঁদর। তারা দু’টি দলে ভাগ হয়ে গিয়েছে। দুই দলের মধ্যে বচসা বেঁধেছে। নিজেদের ভাষায় ঝামেলা করে চলেছে বাঁদরেরা। তাঁদের কর্কশ আওয়াজে শান্ত পাহাড়ি এলাকা যেন অশান্ত হয়ে উঠেছে। গাড়ির হর্নের আওয়াজও ক্ষীণ শোনাচ্ছে। ঝামেলা এ বার হাতাহাতি পর্যায়ে পৌঁছে গেল। দুই দলের বাঁদরেরা একে-অপরের উপর চড়াও হল। ধুলোর ঝড় তুলে মারামারি করে চলল বাঁদরেরা। কেউ কেউ আবার সুযোগ বুঝে পালিয়েও গেল। কিন্তু শেষমেশ কে যে জিতল তা আর বোঝা গেল না। হয়তো সেটা তারা পরে নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘রেইনমাকের১৯৭৩’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। তিন হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘জীবনে এই প্রথম আমি বাঁদরদের দুই দলের মধ্যে ঝামেলা করতে দেখলামা।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এটিকে বাঁদরদের দাঙ্গা বলা যেতে পারে।’’