Advertisement
E-Paper

মেয়েদের দেখে পাহাড়ি পথে কায়দা দেখানোর ধৃষ্টতা, সঙ্গ দিল না বাহন, উল্টে গিয়েও বরাতজোরে বাঁচলেন তরুণ!

পাহাড়ি রাস্তার বাঁক ধরে স্কুটার নিয়ে দ্রুত গতিতে এগিয়ে এলেন তরুণ। তার পরই ঘটল বিপত্তি। রাস্তা ধরে উঠতে উঠতে তরুণ আর টাল সামলাতে পারলেন না। স্কুটারটিও গন্ডগোল করা শুরু করল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৯:৪২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো আর সমতলে গাড়ি চালানোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। অনেকেই তা বুঝে উঠতে পারেন না। অতিরিক্ত আত্মবিশ্বাসের চোটে পাহাড়ি রাস্তাকেও বাড়ির সামনের রাস্তা ভেবে নেন। আর তখনই ঘটে বিপদ। হয় দুর্ঘটনা। তেমনই এক দুর্ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোন পাহাড়ি অঞ্চলে ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্যাঁচানো পাহাড়ি রাস্তা। মসৃণ হলেও বেশ চড়াই। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন পাহাড়ি মেয়ে। তাঁদের দেখে স্কুটারের গতি বাড়ালেন এক তরুণ। পাহাড়ি রাস্তার বাঁক ধরে দ্রুত গতিতে এগিয়ে এলেন। তার পরই ঘটল বিপত্তি। রাস্তা ধরে উঠতে উঠতে তরুণ আর টাল সামলাতে পারলেন না। স্কুটারটিও গন্ডগোল করা শুরু করল। হয়তো গতির চাপে সেটিরও দম ফুরিয়ে গেল। কিছুটা এগিয়েই স্কুটার নিয়ে রাস্তার উপর উল্টে পড়ে গেলেন তরুণ। রাস্তার ঢাল বেয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিলেন তরুণ। কিন্তু এক বার ডিগবাজি খেয়েই উঠে দাঁড়িয়ে পড়লেন তিনি। তবে ভারসাম্য রাখতে পারলেন না। তরতর করে নীচে নেমে যেতে থাকলেন। রাস্তার পাশে থাকা সিমেন্টের চাঁইয়ে গিয়ে আটকে গেলেন। সেটি না থাকলেই খাদে পড়ে প্রাণ যেত তরুণের। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তরুণীরা তরুণের কীর্তি দেখে হেসে লুটিয়ে পড়লেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ইফঅনলিকানতালা’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় এক লক্ষ ৮৬ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই ভিডিয়োটি দেখার পর আমি আর পাহাড়ি রাস্তায় স্কুটার চালানোর ধৃষ্টতা দেখাব না।’’

Viral Video Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy