Advertisement
E-Paper

ট্রাক্টরের চাকার সামনে ‘সন্তান’, বাঁচাতে এগিয়ে এল মা পাখি, ডানা তুলে রুখল ‘দৈত্যর চলন’! ভাইরাল ভিডিয়ো

কেবল মানুষ নয়, প্রাণীকুলেও মায়েদের সন্তানের প্রতি টান বিরাজমান। মাতৃত্বের সেই নিদর্শনই পাওয়া গেল ভাইরাল এক ভিডিয়োয়। এক মা পাখি তাঁর ডিম বাঁচানোর জন্য প্রাণের ঝুঁকি নিয়ে ‘দৈত্যাকার যানের’ সামনে এগিয়ে গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১১:৫০
bird

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাতৃস্নেহের থেকে শ্রেষ্ঠ কিছু হয় না। মা সন্তানের জন্য করতে পারে না, এমন কোনও কাজ হয়তো পৃথিবীতে নেই। কেবল মানুষ নয়, প্রাণীকুলেও মায়েদের সন্তানের প্রতি টান বিরাজমান। মাতৃত্বের সেই নিদর্শনই পাওয়া গেল ভাইরাল এক ভিডিয়োয়। এক মা পাখি তাঁর ডিম বাঁচানোর জন্য প্রাণের ঝুঁকি নিয়ে ‘দৈত্যাকার যানের’ সামনে এগিয়ে গেল। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চাষের জমি। এগিয়ে চলেছে ট্রাক্টর। হুট করে সেই ট্রাক্টরের সামনে ঝাঁপিয়ে পড়ল একটি পাখি। ডানাজোড়া তুলে আওয়াজ করতে লাগল পাখিটি। প্রাণের পরোয়া না করে ঠায় দাঁড়িয়ে থাকল ট্রাক্টরের চাকার সামনে। উচ্চৈস্বরে আওয়াজ করে ট্রাক্টর থামানোর আর্জি জানাতে থাকল পাখিটি। কিন্তু কেন? কারণ, সেই জমিতে রয়েছে তার ডিম। ট্রাক্টরের চাকার নীচে পড়ে ডিম যেন ফেটে না যায় সেই ভাবনাতেই ট্রাক্টরের চাকার সামনে ঝাঁপিয়ে পড়ল পাখিটি। ট্রাক্টরচালক পাখির আর্জি ফেরালেন না। ট্রাক্টরটি থামানো হল। মা পাখি বাচ্চাদের সুরক্ষা নিশ্চিত করে শান্তি পেল। ডিম দু’টির উপর বসে পড়ল সে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘তারিমদায়েরহায়াত’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ১৭ লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘অন্যদের কাছে এগুলি শুধু ডিম, কিন্তু পাখিটির কাছে সেই ডিম দু’টিই তার সব।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘মা তো মা-ই হয়।’’

Viral Video Viral Story animal video Instagram Reel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy