পরকীয়া নিয়ে তুলকালাম কাণ্ড! ৩৬ বছর বয়সি স্ত্রীকে ২৪ বছর বয়সি অন্য এক তরুণের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেললেন যুবক। এর পর তাঁদের দু’জনকে বিয়ে করতে বাধ্য করলেন তিনি। বর-বধূর অবস্থা দেখে হাসতে হাসতে বিয়ে দিল উপস্থিত জনতা। তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। দাবি, ঘটনাটি বিহারের নালন্দার। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
-
ট্রেনের আপার বার্থ থেকে ক্যামেরাবন্দি হচ্ছিলেন, বুঝতে পেরে ঊর্ধ্বাঙ্গ ওড়নায় ঢাকলেন তরুণীরা! ভাইরাল ভিডিয়োয় হইচই
-
জঙ্গলে বুনো হাতিদের উত্ত্যক্ত করল ‘রিল্স গ্যাং’, বাঁচল পদপিষ্ট হতে হতে! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়
-
‘বেশি দরাদরি করে’, কেন ভারতীয় এবং পাকিস্তানি গ্রাহকদের পরিষেবা দেন না, ভিডিয়োয় ব্যাখ্যা বিদেশি যৌনকর্মীর
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বধূ এবং এক তরুণের বিয়ে দিচ্ছেন গ্রামবাসীরা। মালাবদল হচ্ছে তাঁদের। হাসাহাসি করছেন গ্রামবাসীরা। কেউ কেউ মজা করছেন। কিন্তু পাত্র-পাত্রীর মুখভার হয়ে রয়েছে। মাথা নীচু করে রেখেছেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, বিহারের নালন্দার ওই বধূর বয়স ৩৬। ২৪ বছর বয়সি এক তরুণের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সম্প্রতি তাঁদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন বধূর স্বামী। গ্রামবাসীদের ডেকে বিয়ের আয়োজন করেন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠেছে সম্প্রতি বিবাহ-বহির্ভূত সম্পর্কের বাড়বাড়ন্ত নিয়ে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বিরক্তিকর! যে দিকে তাকাই শুধু পরকীয়ার ঘটনা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ওই বধূর স্বামীর জন্য খারাপ লাগছে। তবে তিনি স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকের বিয়ে দিয়ে ভালই করেছেন।’’