Advertisement
E-Paper

সাইকেল প্রতিযোগিতার ময়দানে স্কুটারে চেপে ঢুকলেন প্রৌঢ়া, ধাক্কায় বাহন-সহ ‘উড়ে গেলেন’ প্রতিযোগীরা! ভাইরাল ভিডিয়ো

ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। সেই রাস্তায় এক প্রৌঢ়া স্কুটার নিয়ে ঢুকে পড়লেন। তাতে ধাক্কা খেয়ে উড়ে গেলেন কিছু প্রতিযোগী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১২:৫২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চলছে সাইকেল চালানোর প্রতিযোগিতা। ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। মাঝে ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। এক প্রৌঢ়া স্কুটার নিয়ে ঢুকে পড়লেন সেই রাস্তায়। তাতে ধাক্কা খেয়ে উড়ে গেলেন কিছু প্রতিযোগী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে জার্মানিতে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাইকেল চালানোর প্রতিযোগিতায় প্রতিযোগীদের ঢল। প্রতিযোগীরা ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছেন। একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা। রাস্তার পাশে দাঁড়িয়ে সাইকেলের প্রতিযোগিতা দেখছেন দর্শক। তাঁদের মধ্যে এক প্রৌঢ়াও ছিলেন। তিনি স্কুটারে চেপে সাইকেলের প্রতিযোগিতা দেখছিলেন। হঠাৎ কী মনে হল, স্কুটারটা নিয়ে হুট করে এগিয়ে গেলেন তিনি। প্রৌঢ়ার এই কাণ্ডে ব্যাঘাত ঘটল প্রতিযোগিতায়। হয়ে গেল মহা বিপদ। প্রৌঢ়ার স্কুটারে ধাক্কা লেগে সাইকেল নিয়ে উড়ে গেলেন এক প্রতিযোগী। তাঁর পিছনে থাকা প্রতিযোগীরাও এক এক করে ছিটকে পড়ে গেলেন। স্বাভাবিক ভাবেই তাঁরা কেউ ভারসাম্য রাখতে পারেননি। গতিশীল অবস্থায় সামনে হঠাৎ করে বাধা এসে পড়ায় ছিটকে পড়ে গেলেন প্রতিযোগীরা। আশপাশের লোকজন-সহ প্রতিযোগিতার আয়োজকেরাও প্রৌঢ়াকে কথা শোনাতে লাগলেন। প্রতিযোগীরা রাস্তার উপর পড়ে থেকে ব্যথায় কাতরাতে লাগলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ফ্ল্যাশচেনবাডেল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় পাঁচ লক্ষ ৯৬ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নানা রকম মন্তব্য করেছেন। প্রৌঢ়ার কাণ্ড দেখে হতবাক হয়েছেন নেটাগরিকেরা।

Viral Video Viral Story Cycle Riding Germany
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy