Advertisement
E-Paper

ঝড়ে উড়ে এল দৈত্যাকার ‘ফুটবল’, উড়ে গিয়ে পড়ল চলন্ত গাড়ির ছাদে, হল যানজট! মার্কিন মুলুকের ভিডিয়ো ভাইরাল

ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। দোসর ঝোড়ো হাওয়া। রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি। দুর্যোগের আবহাওয়ায় সেই ব্যস্ত রাস্তা দিয়ে গড়িয়ে যেতে দেখা গেল একটি ফুটবলের আকারে তৈরি গ্যাসবেলুনকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৫:১৩
giant football

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চলছে ফুটবলের মহোৎসব ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ। চলতি বছর ফুটবল বিশ্বকাপ খেলা হচ্ছে তিনটি দেশে। বিশ্বকাপের যৌথ আয়োজক আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। সেই কারণে এই তিন দেশ সেজে ওঠেছে ফুটবল বিশ্বকাপের সঙ্গে সম্পর্কিত নানা জিনিসে। বিশ্বের অন্যান্য নানা দেশও ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সেজে উঠেছে। কিন্তু মধ্য আমেরিকার সেই সজ্জায় ব্যাঘাত ঘটাল ঝড়। বৃহৎ আকৃতির একটি ফুটবলের ধাঁচে তৈরি গ্যাসবেলুনকে রাস্তায় হাওয়ার সঙ্গে উড়তে দেখা গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে মধ্য আমেরিকার এল সালভাদোরে। সেখানকার এক শপিং কমপ্লেক্সে চলতি বছরের বিশ্বকাপ খেলার ফুটবলের আদলে বানানো একটি বৃহদাকৃতির ফুটবল গ্যাসবেলুন লাগানো হয়েছিল।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। দোসর ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির ফলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকেও ঠাহর করা দুষ্কর বলে মনে হচ্ছে। তার মধ্যেই রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি। দুর্যোগের আবহাওয়ায় সেই ব্যস্ত রাস্তা দিয়ে গড়িয়ে যেতে দেখা গেল একটি ফুটবলের ধাঁচে তৈরি গ্যাসবেলুনকে। সেটির আকৃতি সাধারণ ফুটবলের তুলনায় কয়েক গুণ বড়। হাওয়ার সঙ্গে দুলে দুলে রাস্তা ধরে গড়িয়ে চলেছে সেটি। কখনও চলন্ত গাড়ির সামনে পড়ে রাস্তা আটকে দিচ্ছে, কখনও আবার গাড়ির উপর গিয়ে পড়ছে। তবে হালকা ওজনের হওয়ায় দৈত্যাকার সেই ফুটবলের আঘাতে গাড়ির কোনও ক্ষতি হয়নি। কিন্তু দুর্যোগের মধ্যে ওই ফুটবলের কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অ্যাকুওয়েদার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৩ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। সাড়ে ছয় হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভাগ্যিস এটি হালকা ওজনের, না হলে কোনও বড় বিপদ হয়ে যেতে পারত।’’

Viral Video Football World Cup 2026 Viral Story Central America
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy