Advertisement
E-Paper

মাথায় চুল নেই! টাক ঢাকতে পরচুলা পরেন গোবিন্দ? অভিনেতাকে নিয়ে আলোচনা হতেই জবাব স্ত্রী সুনীতার

গোবিন্দের ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন নিয়ে নানা তথ্য উঠে আসে প্রায়ই। কখনও স্ত্রীর সঙ্গে দাম্পত্যকলহ, কখনও আবার শোনা যায় তিনি নাকি দেউলিয়া হয়েছেন। গোবিন্দের দিকে কটাক্ষ আসতেই এ বার জবাব দিলেন স্ত্রী সুনীতা আহুজা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৫:১১
(বাঁ দিকে) সুনীতা আহুজা, (ডান ডিকে) গোবিন্দ।

(বাঁ দিকে) সুনীতা আহুজা, (ডান ডিকে) গোবিন্দ। ছবি: সংগৃহীত।

তারকাদের নিয়ে যে কোনও খবর যেন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। কর্মজীবনের শীর্ষে থাকার সময়ে যেমন সুখ্যাতি, প্রশংসা শুনতে পান তাঁরা, তেমনই পরিবর্তিত পরিস্থিতিতে সমালোচনাও জোটে কপালে। বছরকয়েক ধরেই গোবিন্দকে নিয়ে আলোচনা। তাঁর ব্যক্তিগত জীবন, কর্মজীবন নিয়ে নানা তথ্য উঠে আসছে। কখনও স্ত্রীর সঙ্গে দাম্পত্যকলহ, কখনও আবার শোনা যায় তিনি নাকি দেউলিয়া হয়েছেন। এ বার চুলচেরা বিশ্লেষণ তাঁর পরচুলা নিয়ে। এ সবের জবাব দিলেন অভিনেতা-পত্নী সুনীতা আহুজা।

গত কয়েক মাস ধরেই নেটপাড়ায় আলোচনা, গোবিন্দের নাকি টাক পড়ে গিয়েছে। সেই টাক ঢাকা দিতেই মাথায় পরচুলা পরছেন তিনি। দিনকয়েক আগেই একটি রিয়্যালিটি অনুষ্ঠানে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হেসে পোজ় দিতেই নাকি অনেকে লক্ষ করেন অভিনেতার একটি দাঁত পড়ে গিয়েছে। এ বার তাঁর চুল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমনিতে স্বামীকে নিয়ে নিজের অভিযোগের কথা মন খুলে বলেন সুনীতা। কিন্তু, স্বামীর রূপ নিয়ে কথা উঠতেই ফুঁসে উঠলেন তিনি।

সুনীতা বলেন, ‘‘গোবিন্দ এখনও খুব সুন্দর। একেবারে নায়কোচিত।’’ স্বামীকে নিয়ে কথা বলতে বলতেই স্মৃতিমেদুর সুনীতা। ফিরে গেলেন গোবিন্দের পুরনো দিনে। যখন তাঁর কাঁধ পর্যন্ত চুল ছিল। সেই সঙ্গে ছিল সুঠাম চেহারা। সুনীতার কথায়, ‘‘এখনও সব এক আছে। শুধু এখন তিনি পরচুল পরেন— এই আর কী। এতে অসুবিধার কী আছে? এতে লুকোনোর কিছু নেই। বহু নায়ক-নায়িকাই পরচুলা পরেন।’’ এখানেই থেমে না গিয়ে সুনীতার সংযোজন, ‘‘এই পৃথিবীতে আর এই ইন্ডাস্ট্রিতে আমার স্বামী এক জনই। ওঁর মতো দ্বিতীয় আর কেউ হবে না।’’

Sunita Ahuja Govinda Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy