Advertisement
E-Paper

ফুটপাতে ভিক্ষা করছে রোবট, করজোড়ে চাইছে টাকা! এ বার কি ভিক্ষুকদের ‘চাকরি’ খাবে এআই? ভিডিয়ো দেখে প্রশ্ন নেটপাড়ায়

চিনের রাস্তায় এক রোবটকে এ বার এমন কাজ করতে দেখা গেল যা মানুষ হয়তো স্বপ্নেও কল্পনা করেননি। ফুটপাতে বসে ভিক্ষা করছে রোবট। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৩:৫৫
robot

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রযুক্তি দিন দিন এগিয়ে চলেছে। মানুষের করা নানা কাজ এখন এআই, এআই চালিত রোবট প্রভৃতি দিয়ে করিয়ে নেওয়া যাচ্ছে। চিনের রাস্তায় এক রোবটকে এ বার এমন কাজ করতে দেখা গেল যা মানুষ হয়তো স্বপ্নেও কল্পনা করেননি। ফুটপাতে বসে ভিক্ষা করছে রোবট। করজোড়ে চাইছে টাকা। অবাক করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুটপাতের উপর বসে রয়েছে রোবট। সামনে রাখা কিউআরকোডের ফোটোকপি আর ছোট্ট বাটি। ভিক্ষা করার জন্য ফুটপাতের উপর সে সমস্ত জিনিস নিয়ে বসে রয়েছে রোবটটি। সামনে থেকে মানুষ যেতে দেখলেই করজোড়ে ভিক্ষা চাইছে যন্ত্রমানব। লোকজন তাকে টাকাও দিচ্ছে। অবাক করে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘এরেনচেনএআই’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে সাত লক্ষ ২৭ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। সাড়ে তিন হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘রোবটেরা ভিক্ষুকদেরও চাকরি কেড়ে নিচ্ছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এখন দেখে মজা লাগছে, কয়েক বছর পর যখন সব ক্ষেত্রে রোবট দেখবেন তখন আর মজা লাগবে না।’’

Viral Video Viral Story Robot AI China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy