Advertisement
E-Paper

হাতির ‘পাড়া ভ্রমণে’ বাদ সাধল তুচ্ছ প্রাচীর, শুঁড় দিয়ে ধাক্কা মেরে বাধা গুঁড়ো করল দাঁতাল! ভাইরাল ভিডিয়ো

ইট-সিমেন্ট দ্বারা নির্মিত সেই পাঁচিলের দিকে এগিয়ে গেল একটি হাতি। সেটির কোনায় দাঁড়িয়ে হাতিদের কীর্তি দেখছিল মানুষজন। হাতিটি পাঁচিলের কাছে পৌঁছেই সেটিতে শুঁড় দিয়ে ধাক্কা মারা শুরু করল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:০৬
elephant

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল থেকে বেরিয়ে এসেছে একদল হাতি। প্রবেশ করেছে লোকালয়ে। তাদের দেখার জন্য ভিড় জমিয়েছেন মানুষজন। তাদের সামনেই অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসল একটি হাতি, যা দেখে চোখ কপালে উঠল লোকজনের। সকলের মধ্যে পড়ে গেল হইহই রব। কী ঘটাল হাতিটি? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠ ধরে হেঁটে আসছে একদল হাতি। সেই মাঠটিকে রাস্তা দিয়ে আলাদা করেছে একটি পাঁচিল। ইট-সিমেন্ট দ্বারা নির্মিত সেই পাঁচিলের দিকে এগিয়ে গেল একটি হাতি। সেটির কোনায় দাঁড়িয়ে হাতিদের কীর্তি দেখছিল মানুষজন। হাতিটি পাঁচিলের কাছে পৌঁছেই সেটিতে শুঁড় দিয়ে ধাক্কা মারা শুরু করল। অতি সহজেই সেটিকে ভেঙেও দিল। দেখে মনে হল পাঁচিলটি যেন কাগজের তৈরি। সারা রাস্তা ভাঙা পাঁচিলের সিমেন্টের গুঁড়োয় ভরে গেল। হাতিটি দলবল নিয়ে পাঁচিলের ধ্বংসস্তূপ পেরিয়ে বেরিয়ে এল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় চার লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। পাঁচ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ইট-সিমেন্টের দেওয়ালকে হাতিটি এমন ভাবে ভেঙে দিল যেন সেটি পিচবোর্ডের তৈরি।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘দেওয়ালটি মনে হয় ভাল মানের সিমেন্ট দিয়ে তৈরি ছিল না।’’

Viral Video Viral Story Elephant animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy