Advertisement
E-Paper

গবেষণা প্রকল্পে নিয়োগ করবে কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থা, কারা পাবেন আবেদনের সুযোগ?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বিভিন্ন গবেষণা প্রকল্পে স্নাতকোত্তরেরা কাজের সুযোগ পেতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:০০
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, কলকাতায় কাজের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে বিভিন্ন প্রকল্পের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়ক প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রিন্সিপল প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট সায়েন্টিস্ট, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট নিয়োগ করা হবে। শূন্যপদ ৬৫টি।

প্রাণিবিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ন্যাচরাল সায়েন্সেস, ফার্মাসি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, জিনোম সায়েন্স, বায়োফিজ়িক্স বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে, গবেষণার কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকলে স্নাতকোত্তরদেরও নিয়োগ করা হবে।

এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ছ’মাস থেকে তিন বছর পর্যন্ত চুক্তিতে তাঁরা কাজ করার সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে পারিশ্রমিক বাবদ ২৫ হাজার টাকা থেকে ৫৬ হাজার টাকা দেওয়া হবে।

প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য তাঁদের আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। আগ্রহীদের ১৫ থেকে ১৯ জুন সরাসরি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি দফতরে জীবনপঞ্জি-সহ আনুষঙ্গিক নথি নিয়ে আসতে হবে।

WB Govt Jobs Kolkata Job Alert Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy