রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ। ওই সংস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে ইঞ্জিনিয়াররা যোগদানের সুযোগ পেতে পারেন। মোট শূন্যপদ ৬৬০।
কোল ইন্ডিয়া লিমিটেড-এ ওই পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে কাজ করতে হবে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল, সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন।
এ ছাড়াও হিন্দি, ভূ-তত্ত্ব বিষয়ে স্নাতকোত্তরেরা ম্যানেজমেন্ট ট্রেনি পদে যোগদান করতে পারবেন। এ ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
এই পদে অনূর্ধ্ব ৩০ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে কম্পিউটার বেসড টেস্ট-এ (সিবিটি) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। নিযুক্তেরা মাসে ৬০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র তৈরি করে তা ২২ জুনের মধ্যে অনলাইন মাধ্যমে পাঠানো প্রয়োজন। নাম নথিভুক্তকরণের পাশাপাশি, অ্যাপ্লিকেশন ফি হিসাবে ১,১৮০ টাকা জমা দিতে হবে।