গবেষণা প্রকল্পে প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ দিচ্ছে সিকিম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লেপচা সম্প্রদায়ের লোকসাহিত্য, মৌখিক ইতিহাস, সংস্কৃতি এবং পরিবেশ-সম্পর্কিত নানা বিষয়কে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করার উদ্যোগ হিসাবে গবেষণার কাজ শুরু করতে চলেছে সিকিম বিশ্ববিদ্যালয়ে।
ইন্টার্ন নেওয়া হবে। প্রতিষ্ঠানের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে সাম্মানিক মিলবে ১০ হাজার টাকা। ৬ জন সুযোগ পাবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। এ ছাড়াও লেপচা, লোকসংস্কৃতি, মাস কমিউনিকেশন বা গণজ্ঞাপন, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কালচারাল স্টাডিজ় বিষয়ে স্পেশালাইজ়েশন থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ জুন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।