Advertisement
E-Paper

পুরোদমে বর্ষা আসার আগে বাগানেরও প্রস্তুতি দরকার, কী করলে আরও বেশি ফুল ফুটবে

টানা বৃষ্টিতে ফুল গাছ হোক বা সব্জি গাছ, গোড়ায় জল জমলেই বিপত্তি। স্যাঁতসেঁতে আবহে গাছে পোকা এবং রোগের আক্রমণও হয় বেশি। এমন মরসুমে কী কী করা প্রয়োজন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ২০:৪৪
বর্ষা শুরুর আগে বাগানের প্রস্ততি নেওয়া জরুরি। কী কী করতে হবে?

বর্ষা শুরুর আগে বাগানের প্রস্ততি নেওয়া জরুরি। কী কী করতে হবে? ছবি:সংগৃহীত।

রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। পুরোদমে বৃষ্টি শুরুর আগে, প্রস্তত করে নেওয়া জরুরি শখের বাগানটি। টানা বৃষ্টিতে ফুল গাছ হোক বা সব্জি গাছ, গোড়ায় জল জমলেই বিপত্তি। স্যাঁতসেঁতে আবহে গাছে পোকা এবং রোগের আক্রমণও হয় বেশি। এমন মরসুমে কী কী করা প্রয়োজন?

১। ফুল, ফল বা সব্জি যে কোনও গাছের গোড়ায় জল জমলে, শিকড় পচে যাওয়ার ভয় থাকে। গাছে ছত্রাকের আক্রমণও হতে পারে। তাই পুরোদস্তুর বর্ষা আসার আগে মাটি খুঁড়ে আলগা করে নিন। টবের জল নিকাশি ব্যবস্থা যেন ভাল হয়। টবের তলদেশের ছিদ্রগুলিতে অনেক সময়ে মাটি জমে আটকে থাকে। সেই ছিদ্রগুলি দিয়ে জল বেরোচ্ছে কি না, পরীক্ষা করে দেখে নেওয়া ভাল।

২। টবগুলিকে কোনও লোহার তাকে বা ইটের উপরে রাখুন। বেশি বৃষ্টি হলে টব থেকে জল বেরিয়ে যাবে। কারণ, জমা জলের মধ্যে টব থাকলে জল বেরোতে না পেরে, গাছের ক্ষতি হতে পারে।

৩। বর্ষা আসার আগেই গাছে প্রয়োজন মতো সার দিয়ে দিন। বর্ষার জল-হাওয়ায় গাছ দ্রুত বাড়ে। সেই সময়ে গাছ যাতে মাটি থেকে বেড়ে ওঠার রসদ ঠিকমতো পায়,তা খেয়াল রাখা দরকার।

৪। বর্ষার মরসুম গাছ লাগানোর জন্যও ভাল। সব্জি বা বর্ষার ফুলের গাছ বসালে তা দ্রুত শিকড় বিস্তার করে। যে ধরনের গাছ লাগাতে চান, তার জন্য আগাম মাটি প্রস্তুত করে রাখতে পারেন।

৫। ছাদে বা বারান্দায় বাগান হলে, জল নিকাশি পাইপগুলি পরিষ্কার করে নিন। বৃষ্টিতে মাটি ধুয়ে গেলে পাইপগুলির মুখ কাদায় আটকে যেতে পারে। আগে থেকে পরিষ্কার থাকলে, সমস্যা কম হবে।

Gardening Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy