৫২ বছর পর আবার ফুটবল বিশ্বকাপে সুযোগ পেয়েছে হাইতি। শেষ বার ১৯৭৪ সালে ফুটবলের বিশ্বযুদ্ধে খেলার সুযোগ পেয়েছিল তারা। গ্রুপ পর্বে আর্জেন্টিনা, পোল্যান্ড ও ইটালির কাছে হেরে বিদায় নিয়েছিল ক্যারিবীয় উপদ্বীপের এই দেশ। বিশ্বকাপে নামার আগে নজর কেড়েছে হাইতির জার্সি। পোল্যান্ডের পতাকা লাগানো জার্সি পরে খেলবে তারা।
বিশ্বকাপে হাইতির হোম ও অ্যাওয়ে জার্সিতে কোমরের কাছে পোল্যান্ডের সাদা-লাল রঙের পতাকা আঁকা আছে। না, জার্সি প্রস্তুতকারক সংস্থা কোনও ভুল করেনি। এর নেপথ্যে রয়েছে ২২০ বছরের পুরনো ইতিহাস।
কী সেই ইতিহাস?
১৮০২ সালে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিল হাইতি। সেই সময় পোল্যান্ডের প্রায় ৫ হাজার সৈন্যকে হাইতিতে (তৎকালীন সেন্ট ডোমিনিগ) পাঠান নেপোলিয়ান। ফরাসি সৈন্যদের সাহায্যের জন্য পাঠানো হয়েছিল তাঁদের। পোল্যান্ড ভেবেছিল, হাইতির বিরুদ্ধে ফরাসি সৈন্যদের সাহায্য করলে তাদেরও স্বাধীন হতে সাহায্য করবে ফ্রান্স। সেই সময় পোল্যান্ডের উপর রাশিয়া ও অস্ট্রিয়ার দখল ছিল।
কিন্তু হাইতিতে পৌঁছোনোর পর পোল্যান্ডের সৈনিকেরা দেখেন, এ তো স্বাধীনতার যুদ্ধ। হাইতির মতো তাঁরাও তো স্বাধীনতা চান। তা হলে কী ভাবে স্বাধীনতার জন্য লড়াই করা একটি দেশের বিরোধিতা তাঁরা করবেন। তার পরেই পোল্যান্ডের সৈন্যদের একটা বড় অংশ হাইতির স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মেলান। তাঁদের যৌথ লড়াইয়ে পিছু হটে ফ্রান্স। ১৮০৪ সালে স্বাধীন হয় হাইতি।
আরও পড়ুন:
স্বাধীনতার পর হাইতির প্রথম প্রধান জ্যঁ জ্যাক দেশালিন্স পোল্যান্ডের এই সাহায্যের কথা প্রকাশ্যে স্বীকার করেন। পরবর্তীতে হাইতি কোনও শ্বেতাঙ্গকে নাগরিকত্ব না দিলেও বা সেখানে জমি কেনার অধিকার না দিলেও পোল্যান্ডের সৈন্যদের জন্য ছাড় ছিল। এমনকি, প্রায় ৫০০ পোলিশ সৈন্য সেখানেই থেকে যান। তাঁরা আর দেশে ফেরেননি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২২০ বছর পরেও পোল্যান্ডের সৈন্যদের সেই সাহায্যের কথা ভোলেনি হাইতি। তাই তারা এমন জার্সি তৈরি করেছে, যেখানে পোল্যান্ডের পতাকা রয়েছে। গ্রুপ সি-তে ব্রাজ়িল, স্কটল্যান্ড ও মরক্কোর সঙ্গে রয়েছs হাইতি। ঘটনাচক্রে, এ বারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি পোল্যান্ড। তবে হাইতির জার্সির মধ্যে দিয়ে তারাও থাকবে ফুটবলের সেরা প্রতিযোগিতায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১৭:৪২
বিশ্বকাপ ফুটবলের আগে ইংল্যান্ডের ক্রিকেট দলে খেলতে চান হ্যারি কেন! স্টোকস-বিতর্কে প্রস্তাব ইংরেজ অধিনায়কের -
১৭:২০
আর্জেন্টিনাকে জিতিয়ে সাত শব্দে বার্তা মেসির, বিশ্বকাপের আগে কী বললেন লিয়ো? -
১২:১৮
রোনাল্ডো বা মেসির দেশ নয়, ২০২৬-এ বিশ্বকাপ জিততে পারে এক ‘অভাগা’ দেশ! জানাচ্ছেন সঠিক ভবিষ্যদ্বাণীতে ‘হ্যাটট্রিক’ করা গণিতবিদ -
২২:৪২
বিমান থেকে নামতেই ফুটবলারদের দেহ তল্লাশি, আনা হল কুকুরও! প্রশ্নে আমেরিকার মানসিকতা, ফিফার ভূমিকা নিয়েও বাড়ছে ক্ষোভ -
ফিট মেসি, আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবেন, আর্জেন্টিনার আরও তিন ফুটবলার চোটমুক্ত, জানালেন কোচ স্কালোনি