Advertisement
E-Paper

দিনভর রান্নাঘর পরিষ্কার করেন, হেঁশেলের সবচেয়ে নোংরা জিনিসটি কি, জানেন?

রান্নাঘরের বিপদ অপরিচ্ছন্ন বাসনে নয়, রয়েছে বাসন মাজার উপাদানে। হেঁশেল পরিষ্কারের সময় কোন ব্যাপারে গুরুত্ব দেওয়া জরুরি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৯:০৩
Why the Yellow Sponge Could Be the Most Bacteria-Ridden Item in Your Kitchen

রান্নাঘরের সবচেয়ে অপরিচ্ছন্ন জিনিসটি কী? ছবি: সংগৃহীত।

রান্নাঘর পরিচ্ছন্ন রাখা শুধু দৃষ্টি নান্দনিকতার জন্য জরুরি নয়, স্বাস্থ্যের জন্যও দরকারি। তবে হেঁশেলের কথা উঠলেই বাসনপত্র, মজুত রাখা খাবার খাবারের কৌটো, মেঝে, গ্যাস অভেনের পরিচ্ছন্নতার কথাই মাথায় আসে। তবে একাধিক সমীক্ষায় প্রকাশ, রান্নাঘরের সবচেয়ে অপরিচ্ছন্ন জিনিসটি কিন্তু রয়ে যায় চোখের আড়ালেই। সেটি হল বাসন মাজার স্পঞ্জ।

রান্নাঘরে থাকা বাসন মাজার স্পঞ্জ নিয়ে কেউই বেশি ভাবেন না। তবে দিনরাত ভিজে থাকা এই স্পঞ্জই জীবাণুদের আতুঁরঘর। কারণ এতে লেগে থাকে খাদ্যকণা। তার উপর বেশির ভাগ সময় ভিজে থাকায় খুব সহজেই তাতে জীবাণু বাসা বাঁধে। অপরিচ্ছন্ন স্পঞ্জ দিয়ে বাসন মাজা মানে কিন্তু স্বাস্থ্যের সঙ্গে আপোস করাই।

বাসন মাজার হলুদ স্পঞ্জটি তৈরি করতেও রাসায়নিকের ব্যবহার হয়। বাসন মাজার সময়ে তার মধ্যেও কিছু উপাদান বাসনে লেগে যায়। তা থেকে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। তা ছাড়া, স্পঞ্জে থাকে সেলুলোজ় যা ব্যাক্টেরিয়াদের অন্যতম খাবার। ফলে তা দিয়ে বাসন পরিচ্ছন্ন হওয়ার বদলে উল্টে ক্ষতি হয় স্বাস্থ্যের।

অতীতে একাধিক সমীক্ষায় এই ধরনের স্পঞ্জে ই কোলাই, সালমোনেল্লা-সহ একাধিক ব্যাক্টেরিয়া, জীবাণুর উপস্থিতি পাওয়া গিয়েছে। নিয়ম করে স্পঞ্জ না পাল্টালে পেটের রোগ ছড়াতে পারে সেখান থেকেই।

বদলে কী ব্যবহার করা যায়?

কৃত্রিম স্পঞ্জের বদলে ধাতব জালি, সুতির কাপড়, গায়ে মাখার নারকেল ছোবড়া নরম করেও বাসন মাজা যেতে পারে। তবে যেটি ব্যবহার করা হোক না কেন, সাবান দিয়ে ধুয়ে তা রোদে বা খোলা হাওয়ায় শুকিয়ে নেওয়া জরুরি।

Kitchen Cleaning Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy