Advertisement
E-Paper

ডব্লুবিএসইটিসিএল-তে চলছে কর্মীর খোঁজ, আইটি নিয়ে পড়াশোনা থাকলে মিলবে আবেদনের সুযোগ

চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১,৪৭,৩০০ টাকা থেকে ২,০৪,৫০০ টাকার মধ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ২০:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড-এ (ডব্লুবিএসইটিসিএল) কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইনফরমেশন টেকনোলজি বিভাগে প্রধান নেওয়া হবে। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১,৪৭,৩০০ টাকা থেকে ২,০৪,৫০০ টাকার মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি আইটি বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটে (https://www.wbsetcl.in/career.php) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

WBSETCL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy