কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উদ্ভিদবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থ সহায়তায় চালিত প্রকল্পে কাজ করতে হবে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট ২ নেওয়া হবে। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ৪২ হাজার টাকা। প্রকল্পটিতে কাজের মেয়াদ পাঁচ বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সায়েন্সেস-এর যে কোনও শাখার স্নাতক এবং এগ্রিকালচার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
আবেদনের জন্য প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৮ জুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ১০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে হবে।