Advertisement
E-Paper

নাবার্ডের ‘স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম’-এর আবেদন প্রক্রিয়া শুরু, মিলবে বৃত্তিও

এটি মূলত একটি গবেষণামূলক ইন্টার্নশিপ প্রোগ্রাম। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের গ্রামে গিয়ে কৃষিকাজ বা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রজেক্ট ও সমীক্ষা করতে হবে। এই প্রশিক্ষণের জন্য বৃত্তিও পাবেন পড়ুয়ারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৮:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-এ (নাবার্ড) প্রশিক্ষণের সুযোগ। ‘স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম’-এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে এই সংস্থা।

এটি মূলত একটি রিসার্চ বা গবেষণামূলক ইন্টার্নশিপ প্রোগ্রাম। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের গ্রামে গিয়ে কৃষিকাজ বা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রজেক্ট ও সমীক্ষা করতে হবে। এই প্রশিক্ষণের জন্য বৃত্তিও পাবেন পড়ুয়ারা। গ্রামীণ ভারতের অর্থনীতি ও পরিকাঠামোর বিকাশে ব্যাঙ্ক যে সমস্ত নীতি তৈরি করে, ইন্টার্নদের গবেষণামূলক কাজ মূলত সেই নীতিগুলোকেই সমৃদ্ধ করবে।

আবেদন করতে পারবেন এমএ (মাস্টার অফ আর্টস) বা এমএসসি (মাস্টার অফ স্যায়েন্স) পড়ছেন এমন পড়ুয়ারা। কেউ যদি কোনও ইন্টিগ্রেটেড কোর্সে পড়াশোনা করছেন, তা হলেও আবেদন করা যাবে। তবে, অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, ভেটেরিনারি সায়েন্স, ফিশারিজ, অ্যাগ্রিবিজনেস, ইকনমিক্স, অ্যাগ্রি-ইকনমিক্স, সোশ্যাল সায়েন্সেস অথবা ম্যানেজমেন্ট বিষয়ের পড়ুয়ারাই শুধু মাত্র আবেদন করতে পারবেন।

একজন প্রার্থী যে রাজ্যের নাবার্ড অফিসে ইন্টার্নশিপ করতে চান, তাঁকে হয় সেই রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে, অথবা তাঁকে সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

তবে মুম্বইয়ের নাবার্ডের মূল কার্যালয়ে পাঁচটি আসন রয়েছে। সেগুলির জন্য সারা ভারতের যে কোনও রাজ্যের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপটি ৮ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত চলবে। প্রতি মাসে প্রার্থীদের ২০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে নাবার্ড-এর ওয়েবসাইটে (https://www.nabard.org/EngDefault.aspx) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের সময় নিজের কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে একটি ‘বোনাফাইড সার্টিফিকেট’ সংগ্রহ করে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৬ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

nabard
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy