Advertisement
E-Paper

ক্রেতা সেজে দোকানে এল চোর, সাত লক্ষের সোনার গয়না মুঠোয় ভরে দিল দৌড়, ধাওয়া করলেন বিক্রেতা! তার পর...

ক্রেতা সেজে দোকানে আসা তরুণের মতলব ছিল অন্য। সুযোগ বুঝে সেই তরুণ নেকলেস-সহ সোনার এক জোড়া কানের দুল তুলে পালিয়ে গেলেন। দোকানদার পড়ি কি মড়ি করে তাঁর পিছনে দৌড় দিলেন। ধরতে পারলেন কি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৭:৫৬

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সোনার দাম যতই কমুক, মধ্যবিত্তের কাছে সেই মূল্য আকাশছোঁয়া। সোনার একটা ছোট্ট নাকছাবিও বর্তমানে সম্পদ-সম। সোনা ব্যবসায়ীদের কাছেও ব্যাপারটা ঠিক তাই। পঞ্জাবের লুধিয়ানায় সোনার দোকানে নেকলেস দেখতে গিয়েছিল এক তরুণ। দোকানদার নিজের কর্তব্য মেনে নেকলেস দেখাচ্ছিলেন। কিন্তু তরুণের মতলব ছিল অন্য। সুযোগ বুঝে সেই তরুণ নেকলেস-সহ সোনার এক জোড়া কানের দুল তুলে পালিয়ে গেলেন। দোকানদার পড়ি কি মরি করে তাঁর পিছনে দৌড় দিলেন। ধরতে পারলেন কি? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সোনার দোকানের ভিতরে বসে রয়েছেন এক তরুণ। পরনে তাঁর সাদা রঙের টিশার্ট এবং ধূসর রঙের প্যান্ট। দেখে ভদ্র এবং শিক্ষিতই মনে হচ্ছে। তরুণ দোকানদারের কাছে সোনার নেকলেসের সেট দেখতে চাইলেন। দোকানদার সেইমতো একটি নেকলেস সেট বার করে দেখাতে লাগলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই সোনার নেকলেস সেটের মূল্য আনুমানিক সাত লক্ষ টাকা। তরুণ সেটিকে ধরে নেড়েচেড়ে দেখলেন। দোকানদার কিছু বললেন না। তাঁকে সেটি ধরে দেখতে দিলেন। তাঁদের মধ্যে কথোপকথন চলতে থাকল। দোকানদার একটু অন্যমনস্ক হতেই আসল উদ্দেশ্যমাফিক কাজ করে বসলেন তরুণ। সোনার নেকলেস সেটটি হাতে তুলে দৌড় লাগালেন। দোকানদার চিলচিৎকার দিয়ে উঠলেন। ছুটে গেলেন তরুণের পিছনে। কিন্তু শেষরক্ষা হল না। তরুণ সেটি নিয়ে পালিয়ে গেলেন। দোকানের অন্যান্য কর্মচারীও তাঁকে পাকড়াও করতে পারলেন না। সেই দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। সাড়ে তিন হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু নেটাগরিক মন্তব্যবাক্সে দোকানদারের লোকসানের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে আবার বিষয়টিকে ঘিরে মজার মন্তব্য করেছেন।

Viral Video Viral Story Punjab Gold Jewellery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy