লোকাল ট্রেনে বহু মানুষই নানা জিনিস বিক্রি করেন। তাঁদের মধ্যে বেশির ভাগ বিক্রেতার কাছেই অনলাইনে টাকা দেওয়ার ব্যবস্থা থাকে না। তাই বলে সমস্ত বিক্রেতা যে প্রচুর নগদ টাকা সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান সেটাও না। কিন্তু এক হকারের হাতে থাকা টাকার বান্ডিল দেখে চক্ষু চড়কগাছ হল রেলযাত্রীদের। সেই দৃশ্যেরই ভিডিয়ো করে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি ভারতীয় রেলের কোন লাইনের ট্রেনে হয়েছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
-
রোনাল্ডো বা মেসির দেশ নয়, ২০২৬-এ বিশ্বকাপ জিততে পারে এক ‘অভাগা’ দেশ! জানাচ্ছেন সঠিক ভবিষ্যদ্বাণীতে ‘হ্যাটট্রিক’ করা গণিতবিদ
-
ভারতবাসীর মন কি কুসংস্কারে পূর্ণ? পরীক্ষা করলেন জনা কয়েক তরুণ, চমকে গেলেন ফলাফল দেখে! ভাইরাল ভিডিয়ো
-
তীব্র কম্পনে কাঁপছে বাড়ি, প্রাণের ঝুঁকি নিয়ে নাতিকে বাঁচাতে ঝাঁপালেন ঠাকুরমা, জাপটে রাখলেন বুকের কাছে!
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনে আলুবড়া বিক্রি করছেন এক ব্যক্তি। আশপাশে যাত্রীদের চোখ সেই আলুবড়া বিক্রেতার দিকেই আটকে রয়েছে। তবে আলুবড়া খাওয়ার লোভে তেমনটা হচ্ছে না। আলুবড়া বিক্রেতার সামনের আসনে হাতে আলুবড়ার প্লেট নিয়ে বসে রয়েছেন এক তরুণ। কিন্তু খাবারের দিকে মন নেই তাঁর। সেই তরুণেরও চোখ আটকে গিয়েছে আলুবড়া বিক্রেতার হাতের দিকে। কারণ, সেই ব্যক্তির হাতে রয়েছে টাকার মোটা বান্ডিল। ১০, ২০, ৫০ আর ১০০ টাকার নোটে ঠাসা সেই বান্ডিল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আলুবড়া বিক্রেতা। আর সেই টাকার দিকে চেয়ে খেই হারিয়ে ফেলেছেন আশপাশের যাত্রীরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
-
পাল্টে ফেলে স্নায়ুতন্ত্র, আন্তঃপ্রজননে পাঁচ থেকে বেড়ে হয় দু’হাজার! মেরে ফেলা হয় নির্জন দ্বীপে ‘পাল্টে যাওয়া’ গবাদি পশুদের
-
উদ্যানে ঘুরতে যাওয়ার মজা বদলাল কান্নায়, ছুটে এসে কিশোরের পেটে লাথি মারল যন্ত্রমানব! ভাইরাল চিনের ভিডিয়ো
-
বন্দুক বনাম হাত! লুটের পরিকল্পনা ভেস্তে ডাকাতকে ফেলে পেটালেন অকুতোভয় মহিলা, ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন:
-
তরুণ তুর্কিদের মাঝে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন ৪০-এর ‘বৃদ্ধ’রাও! বুড়ো হাড়ে ভেলকি দেখাতে তৈরি যে সাত তারকা
-
ডেলিভারিকর্মীর ব্যাগ থেকে বেরিয়ে এল ভয়াল সরীসৃপ, লেজ ধরে অবলীলায় ঢোকালেন ব্যাগে! ভাইরাল ভিডিয়ো
-
কাচের টুকরো আর রক্তে ভাসছে কেবিন, ওই ভাবেই ছুটছে ট্রেন, অঝোরে কাঁদছেন ইটবৃষ্টিতে আহত চালক! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো
‘রাজু_প্রজাপতি৯০৩১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় চার লক্ষ ৯৬ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই ব্যক্তি এত নগদ টাকা সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে এ বার ইডি আর সিবিআইয়ের হানা পড়বে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আমরা সারা দিন কম্পিউটারে মুখ গুঁজে পড়ে থেকেও এত টাকা আয় করতে পারি না।’’