Advertisement
E-Paper

প্রথম বিচ্ছেদে ২০ লক্ষ, দ্বিতীয়তে ১২ কোটি টাকা এবং বিএমডব্লিউ খোরপোশ দাবি উচ্চশিক্ষিতা বধূর! পেলেন কত কোটি?

ভাইরাল হওয়া ভিডিয়োর তথ্য অনুযায়ী, প্রথম বিবাহবিচ্ছেদের পর ওই মহিলা খোরপোশ হিসাবে প্রথম স্বামীর থেকে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন। এর পর দ্বিতীয় বিয়ে করেন তরুণী। সেই বিয়ে টিকেছে মাত্র ১৮ মাস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৭:১১
Woman received 20 Lakh rupees alimony after first divorce, demand 12 crore and BMW from second, video goes viral

ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রথম বিবাহবিচ্ছেদে ২০ লক্ষ টাকার খোরপোশ! দ্বিতীয় বার করা বিয়েও ভেঙেছে। সেই বিচ্ছেদের পর খোরপোশ হিসাবে দ্বিতীয় স্বামীর থেকে ১২ কোটি টাকা এবং বিএমডব্লিউ গাড়ি দাবি করলেন এক তরুণী। পেলেন চার কোটি। দু’টি বিয়ে থেকে মোটা অঙ্কের খোরপোশ বা ‘সেটেলমেন্ট’ পাওয়া ওই বধূর বিবাহবিচ্ছেদের ঘটনাটি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো। এর ফলে খোরপোশ সংক্রান্ত আইন, নারী-পুরুষের সমতা এবং বিবাহবিচ্ছেদের সময় আদালত কী ভাবে আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণ করে— তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল হওয়া ভিডিয়োর তথ্য অনুযায়ী, প্রথম বিবাহবিচ্ছেদের পর ওই মহিলা খোরপোশ হিসাবে প্রথম স্বামীর থেকে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন। এর পর দ্বিতীয় বিয়ে করেন তরুণী। সেই বিয়ে টেকে মাত্র ১৮ মাস। এর পরই দম্পতি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয়, একটি আদালত কক্ষের দৃশ্য দেখা গিয়েছে। সেখানে এক জন আইনজীবী ওই মহিলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরছেন। জানা গিয়েছে, ওই বিবাহবিচ্ছিন্না বধূ একজন ইঞ্জিনিয়ার এবং তাঁর এমবিএ ডিগ্রিও রয়েছে। আইনজীবী জানান যে, প্রথম বিবাহবিচ্ছেদের সময় ওই মহিলা ২০ লক্ষ টাকা খোরপোশ হিসাবে পেয়েছিলেন। তবে সমাজমাধ্যমে মানুষের নজর কেড়েছে দ্বিতীয় বিবাহবিচ্ছেদের মামলায় তরুণীর করা আর্থিক দাবি। জানা গিয়েছে, দ্বিতীয় বিচ্ছেদে খোরপোশ বাবদ ১২ কোটি টাকা, একটি বিএমডব্লিউ গাড়ি এবং মাসিক ৫ লাখ টাকা খোরপোশ দাবি করেছিলেন তিনি। যদিও আদালত তাঁর পুরো দাবি মেনে নেয়নি। শেষ পর্যন্ত তাঁকে এককালীন চার কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে।

ওই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লক্ষ্য মেহতা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। দাবি করা অর্থের পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। যদিও নেটাগরিকদর একাংশ যুক্তি দিয়েছেন যে, ওই মহিলা কেবল তাঁর আইনি অধিকার প্রয়োগ করছেন এবং এর মধ্যে কোনও ভুল নেই। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এতে ওই মহিলার কোনও দোষ নেই। সমস্যাটা আসলে সেকেলে ব্যবস্থার। নিঃসন্দেহে যখন আপনি ১২ কোটি টাকা দাবি করছেন, তখন আত্মবিশ্বাসের সঙ্গেই তা করুন। এটা আপনার অধিকার।” অন্য এক জন আবার প্রশ্ন তুলেছেন, ‘‘১৮ মাসের বিয়েতে ১২ কোটি টাকা দাবি। কিসের ভিত্তিতে এবং কী ভাবে এমন দাবি করা যেতে পারে? আদালতের উচিত খোরপোশ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নতুন করে ভাবার। এখনই উপযুক্ত সময়।”

Viral Video Divorce Case Alimony
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy