Advertisement
E-Paper

১০ দিন ছুটি কাটানো কর্মীকে ‘গুছিয়ে নিতে’ আরও এক দিন ছুটি দিলেন বস্‌! মানবিকতা না কটাক্ষ, প্রশ্ন নেটপাড়ায়

ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা গিয়েছে, অফিসের ঊর্ধ্বতনের সঙ্গে হোয়াট্‌সঅ্যাপে কথোপকথন চালাচ্ছিলেন এক কর্মী। ম্যানেজারকে তিনি জানিয়েছিলেন, ১০ দিনের ছুটি শেষের পরদিন থেকেই কাজে যোগ দেবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৭:২৯
Employee returns from 10-day vacation, boss asks him to take an extra day off to settle in, internet reacts

—প্রতীকী ছবি।

১০ দিনের ছুটি কাটিয়ে ফিরেছিলেন কর্মী। সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য তাঁকে অতিরিক্ত আরও এক দিন ছুটি নিতে বললেন বস্‌। তেমনই একটি ঘটনা সমাজমাধ্যম রেডিটে সাড়া ফেলেছে। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে ঘটনাটি। ছুটি থেকে সদ্য ফিরে আসা ওই কর্মীর তাঁর বসের সঙ্গে হওয়া হোয়াট্‌সঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিনশট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই স্ক্রিনশট। যদিও সেই স্ক্রিনশট বা পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা গিয়েছে, অফিসের ঊর্ধ্বতনের সঙ্গে হোয়াট্‌সঅ্যাপে কথোপকথন চালাচ্ছিলেন এক কর্মী। ম্যানেজারকে তিনি জানিয়েছিলেন, ১০ দিনের ছুটি শেষের পরদিন থেকেই কাজে যোগ দেবেন তিনি। কিন্তু তাঁর সেই কথায় সহানুভূতিশীল এবং ইতিবাচক সাড়া দেন ম্যানেজার। অত্যন্ত আন্তরিক এবং বিবেচক মনোভাব নিয়ে উত্তর দেন, ‘‘ভাল কথা। তবে তুমি আগামী কালও ছুটি নাও। নিজেকে গুছিয়ে নাও। বুধবার থেকে কাজ শুরু করতে পারো।’’ সেই স্ক্রিনশটই ভাইরাল হয়েছে। পোস্টে ওই কর্মী জানিয়েছেন, কঠোর কর্পোরেট পরিবেশ থেকে আসার কারণে কর্তৃপক্ষের এমন আচরণে তিনি মুগ্ধ। মনে মনে সম্মানিত বোধ করেছেন তিনি। সমাজমাধ্যমেও হইচই ফেলেছে পোস্টটি।

অনেক নেটাগরিক ম্যানেজারের ওই উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকে কর্মক্ষেত্রে এমন আচরণ ‘বিরল’ বলেও তুলে ধরেছেন। এক নেটাগরিক পোস্টটি দেখার পর লিখেছেন, ‘‘আমি এতটাই বিষাক্ত কর্মপরিবেশের মুখোমুখি হয়েছি যে, আপনার বসের পাঠানো বার্তাটি আমার কাছে ব্যঙ্গ বা উপহাস বলে মনে হচ্ছে।’’

Office Leave Corporate boss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy