Advertisement
E-Paper

ঋণের বোঝা, মানসিক চাপ, সহ্য করতে না পেরে ১৩ তলা থেকে লাফ তরুণ ডেলিভারি কর্মীর, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১১:৩৫
Video claims young delivery boy jumps from 13th floor in Gujarat

ছবি: এক্স থেকে নেওয়া।

আর্থিক সমস্যায় জর্জরিত। মানসিক ভাবেও বিধ্বস্ত। সহ্য করতে না পেরে বহুতল আবাসনের ১৩ তলা থেকে লাফ দিলেন এক তরুণ ডেলিভারি কর্মী। মৃত্যু হল ঘটনাস্থলেই। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে গুজরাতে। তেমনটাই দাবি করে মর্মান্তিক একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী তরুণ একটি বড় ই-কমার্স সংস্থার ডেলিভারি কর্মী হিসাবে কাজ করতেন। আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছিলেন তিনি। মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন। অনেক চেষ্টা করেও ঋণের বোঝা ঘাড় থেকে নামছিল না। এর মধ্যেই সংসারের খরচ চালাতে অপারগ হওয়ায় নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। ভাইরাল ওই হৃদয়বিদারক ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসনের মধ্যে একটি জানলার কাছে লনে ইতস্তত হয়ে ঘোরাফেরা করছেন ওই তরুণ কর্মী। তাঁর চোখে-মুখে এক অদ্ভুত শূন্যতা। এর পর ওই জানলার কাছে গিয়ে দাঁড়ান তরুণ। জানলা ধরে দাঁড়িয়ে থাকেন। কিছু ক্ষণ ওই ভাবে দাঁড়িয়ে থাকার পর জানলা দিয়ে লাফ দেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ডেলিভারি কর্মীদের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে গিগ কর্মীদের কাজের অত্যধিক চাপ, মূল্যবৃদ্ধি এবং কোনও ধরনের সামাজিক সুরক্ষা ব্যবস্থা ছাড়া কাজ করা নিয়েও। অনেকের মতে, দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার প্রতিযোগিতায় ডেলিভারি কর্মীদের নিরাপত্তার দিকটি সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। তরুণ ডেলিভারি কর্মীর ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই সমাজমাধ্যমে তা ব্যাপক আলোচনা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে।

Viral Video Delivery Boy Suicide Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy