Advertisement
E-Paper

মৃত পুরুষদের যৌনাঙ্গ নিয়ে মশকরা! বিরিয়ানি-কাণ্ডের পর একই কৌতুকশিল্পীর অনুষ্ঠানে বিতর্ক তৈরি করলেন তরুণী চিকিৎসক

বিতর্ক তৈরি করেছেন প্রণীতের শোয়ে দর্শক হিসাবে আগত সেজল পওয়ার নামে এক তরুণী চিকিৎসক। ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি বর্তমানে মুম্বইয়ের কেইএম হাসপাতালে কর্মরত। প্রণীতের অনুষ্ঠানে সেজলকে পুরুষ মৃতদেহের যৌনাঙ্গ নিয়ে ঠাট্টা-তামাশা করতে দেখা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:০৪
A female doctor\\\\\\\\\\\\\\\'s controversial remarks about a deceased person on Pranit More\\\\\\\\\\\\\\\'s comedy show have sparked a massive ethics debate online

ছবি: সংগৃহীত।

কমেডি শো-কে কেন্দ্র করে একের পর এক বিতর্ক। ব্যাপক সমালোচনার মুখে জনপ্রিয় কৌতুকশিল্পী প্রণীত মোরে, যিনি ‘বিগ বস সিজন ১৯’-এ দ্বিতীয় রানার-আপ হয়ে খ্যাতি অর্জন করেছিলেন। ঘটনার সূত্রপাত, যখন তাঁর অনুষ্ঠানে উপস্থিত ২৩ বছর বয়সি এক দর্শক হিমাংশু জাংরা দাবি করেন যে, তিনি এক তরুণীর সঙ্গে ডেটে গিয়েছিলেন এবং তাঁকে ৩৭০ টাকার চিকেন বিরিয়ানি খাওয়ানোর বিনিময়ে যৌন সুবিধা চেয়েছিলেন। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। বিতর্ক মাথাচাড়া দিয়েছে সমাজমাধ্যমে। পুরো বিষয়টি থিতু হতে না হতেই এ বার নতুন করে বিতর্কের মুখে প্রণীতের ওই শো।

এ বার বিতর্ক তৈরি করেছেন প্রণীতের শোয়ে দর্শক হিসাবে আগত সেজল পওয়ার নামে এক তরুণী চিকিৎসক। ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি বর্তমানে মুম্বইয়ের কেইএম হাসপাতালে কর্মরত। প্রণীতের অনুষ্ঠানে সেজলকে মৃত পুরুষদের যৌনাঙ্গ নিয়ে ঠাট্টা-তামাশা করতে দেখা গিয়েছে। শো চলাকালীন সেজল জানান, তিনি এবং তাঁর এক মহিলা সহকর্মী প্রায়ই হাসপাতালে থাকা পুরুষ মৃতদেহগুলির গোপনাঙ্গের আকার নিয়ে চর্চা করেন। তাঁর ওই মন্তব্য ভাইরাল হতেই স্তম্ভিত নেটপাড়া। হিমাংশুর মতো তাঁর বিরুদ্ধেও সমান ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন নেটাগরিকেরা। বিতর্কের মুখে পড়ে সেজল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ‘প্রাইভেট’ বা ব্যক্তিগত করে দিয়েছেন। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন তিনি।

সেজলের ওই অসংবেদনশীল মন্তব্যের প্রতিক্রিয়ায় এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘এক জন মেডিক্যাল পড়ুয়া হিসাবে মৃতদেহ নিয়ে উপহাস করাটা জঘন্যতম কাজগুলির অন্যতম। আমার এখনও মনে আছে বিডি চৌরাসিয়ার অ্যানাটমি বইয়ের প্রথম পাতায় লেখা সেই কবিতাটির কথা, যেখানে এক মৃতদেহ তার মনের কথা তুলে ধরে এবং অনুরোধ জানায় যেন তাকে ভালবাসা এবং যত্নসহকারে স্পর্শ করা হয়।’’

আর এক জন মন্তব্য করেছেন, ‘‘জীবনে এমন কিছু বিষয় রয়েছে, যা নিয়ে কখনওই উপহাস করা উচিত নয়। মৃতদেহ তার মধ্যে অন্যতম। যে কোনও পর্যায়ে মৃতদেহ নিয়ে ঠাট্টা করা সম্পূর্ণ বর্জ্যনীয়।’’

অন্য দিকে, নিজের শোয়ো ‘৩৭০ টাকার বিরিয়ানি’ সংক্রান্ত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে প্রণীতও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছেন। ওই মন্তব্য করা হিমাংশু ‘স্টারভিক ডিজাইন’ নামে গুরুগ্রামের এক সংস্থায় কর্মরত ছিলেন। বিতর্ক জোরালো হয়ে ওঠার পর, সংস্থার প্রতিষ্ঠাতা বিবেক বিশ্বকর্মা ইনস্টাগ্রামে জানান যে হিমাংশুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Viral Video Comedy Show Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy