Advertisement
E-Paper

ভাড়া নিয়ে বিবাদে ভোর ৪টেয় তরুণীকে ‘বন্দি’ করলেন, পরে ফোনে উত্ত্যক্ত করলেন ক্যাবচালক! অভিযোগ পাত্তাই দিল না সংস্থা

ড্রাইভার অ্যাপে উল্লেখিত টাকার চেয়ে বেশি টাকা দাবি করেছিলেন বলে জানান গুরুগ্রামের এক তরুণী। তিনি রাজি না হওয়ায়, চালক তাঁকে গাড়ি থেকে নামতে দেননি। ভোর ৪টের সময় এই ঘটনাটি তাঁকে আতঙ্কিত করে তোলে বলে জানান তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৫:২৬

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ভোর সাড়ে চারটেয় অ্যাপ ক্যাবে চড়ার অভিজ্ঞতা মোটেই সুখকর হয়নি চাকরিরতা তরুণীর। অফিস থেকে বাড়ি ফেরার জন্য অ্যাপ ক্যাবের উপর ভরসা করা দুঃস্বপ্ন হয়ে উঠেছিল গুরুগ্রামের বাসিন্দা ওই তরুণীর কাছে। লিঙ্কডইনে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তিনি। ভাড়া নিয়ে বচসার পর তরুণীকে আটকে রাখার অভিযোগ ওঠে। এমনকি পরে তাঁকে ফোন করে হেনস্থা করেন অ্যাপচালক বলে দাবি করেছেন তরুণী। সেই পোস্টটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

লিঙ্কডইনে এই পোস্টটি করেছেন একটি সংস্থার সেলস ম্যানেজার সঞ্জনা শর্মা। তিনি পোস্টে লিখেছেন যে, ভোর ৪টের সময় তাঁর সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। কারণ প্রথমে ক্যাব বুক করার সময় অ্যাপে চালকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তাই তিনি নিজের নম্বর শেয়ার করেছিলেন। সঞ্জনা জানান, ড্রাইভার অ্যাপে উল্লেখিত টাকার চেয়ে বেশি টাকা দাবি করেছিলেন। তিনি রাজি না হওয়ায়, চালক তাঁকে গাড়ি থেকে নামতে দেননি।

ভোর ৪টের সময় এই ঘটনাটি তাঁকে আতঙ্কিত করে তোলে বলে জানান সঞ্জনা। কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে আসার পর শুরু হয় নতুন হয়রানি। সঞ্জনার ফোন নম্বরে হঠাৎ করে ফোনের পর ফোন আসতে শুরু করে। একটি নম্বর ব্লক করার পর চালক তাঁর বন্ধুদের নম্বর থেকে ফোন করতে শুরু করেন বলে অভিযোগ তোলেন তরুণী। তবে এত কিছু ঘটে যাওয়ার পর অ্যাপ ক্যাব সংস্থার প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। ঘটনাটি ব্যাখ্যা করার পরেও সংস্থা দাবি করে যে চালকের নম্বরের সঙ্গে মিলিয়ে তাঁরা দেখেছেন যে তাঁদের কোনও চালকের নম্বর নয় সেটি। তাই কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

App Cab gurgaon LinkedIn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy