Advertisement
E-Paper

প্রেমিকের সঙ্গে ‘বাঁচতে’ হাত ছাড়িয়ে চলে গেল মেয়ে, কাঁদতে কাঁদতে দেখলেন অসহায় বাবা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ি থেকে পালানো কন্যাকে রাস্তায় আটকানোর চেষ্টা করছেন এক প্রৌঢ়। কিন্তু তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার বিষয়ে অনড়। বাবা বার বার মেয়েকে বোঝানোর চেষ্টা করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৯:৪৪
Video shows daughter eloped with boyfriend in front of her father

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রেমিকের সঙ্গে পালাচ্ছিলেন তরুণী কন্যা। হাতেনাতে ধরে ফেলেন বাবা। তবে কন্যাকে মারধরের বদলে বাড়ি ফেরার জন্য কাকুতি-মিনতি করতে থাকেন। কিন্তু বাবার হাত ছেড়ে প্রেমিককেই বেছে নিলেন নাছোড়বান্দা তরুণী। কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে দেখলেন অসহায় পিতা। তেমনই একটি ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হাজার হাজার নেটাগরিককে আবেগপ্রবণও করে তুলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ি থেকে পালানো কন্যাকে রাস্তায় আটকানোর চেষ্টা করছেন এক প্রৌঢ়। কিন্তু তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার বিষয়ে অনড়। বাবা বার বার মেয়েকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু মেয়ে কোনও কথা না শুনেই প্রেমিকের সঙ্গে চলে যেতে উদ্যত হন। চোখে জল নিয়ে অনুনয়-বিনয় করতে থাকেন প্রৌঢ়। তিনি আবার কন্যাকে থামানোর চেষ্টা করলে তরুণী ঝাঁঝ দেখিয়ে বলেন, ‘‘বাবা, আমাকে আমার মতো করে বাঁচতে দাও।’’ এর পর তিনি তাঁর প্রেমিকের হাত ধরে চলে যেতে থাকেন। বাবাকে আবার তাঁদের পিছু নিতে এবং মেয়েকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। এর পর তরুণী বাবার উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, ‘‘বাবা, আমি মামলা করে দেব।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মরিয়ম_এমবিডি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বাবার অসহায়ত্ব এবং কষ্টের প্রতি সহানুভূতি জানিয়েছেন অনেকে। নেটাগরিকদের একাংশ আবার তরুণীকে সমর্থন করে দাবি করেছেন, প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাবা যদি কন্যাকে ধরে বাড়ি ফিরিয়ে আনতেন, তবুও সে হয়তো পালিয়েই যেত।’’ আর এক জন ব্যবহারকারী রসিকতা করে বলেছেন, ‘‘আমার বাবা হলে এত ক্ষণে লাথি-ঘুষি মারতে মারতে বাড়ি নিয়ে যেত।’’ তৃতীয় এক নেটাগরিকের মন্তব্য, ‘‘এ জন্যই বলে পিপীলিকার ডানা গজায় মরিবার তরে। অসহায় বাবাকে কষ্ট দেওয়ার ফল ভোগ করতে হবে।’’

Viral Video Elope
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy