E-Paper

স্নাতকে আবেদনে দ্বিগুণ সাড়া এ বার রাজ্যে

একই ভাবে অভিন্ন ভর্তি পোর্টালের মাধ্যমে রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় এবং ৪৬০টি কলেজে ভর্তির জন্য আবেদনের সংখ্যাও লাড়ে চার লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৯:৩৯
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফাইল চিত্র।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ভর্তি প্রক্রিয়া শুরুর সুফল মিলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে এনআইআরএফ ক্রমপর্যায়ে দেশের এক নম্বর স্থানটি পেলেও গত বছর ওবিসিদের জন্য নির্দিষ্ট আসন বিন্যাস নিয়ে জটিলতায় কিছুটা ধাক্কা খায় যাদবপুর। এ বার সেখানে সব ক’টি বিভাগেই ভর্তির আবেদনে উৎসাহ অনেক বেশি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও আবেদনের প্রবণতা গত বারের দ্বিগুণের বেশি।

একই ভাবে অভিন্ন ভর্তি পোর্টালের মাধ্যমে রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় এবং ৪৬০টি কলেজে ভর্তির জন্য আবেদনের সংখ্যাও লাড়ে চার লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত বছর মোট তিন নক্ষ ন’হাজার ৬৬৭টি আবেদন জমা পড়ার পরে সাকুল্যে দু’লক্ষ ৩২ হাজার জন আবেদনকারী ভর্তি হয়েছিলেন। যাদবপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে, গত বছর বিএ-তে ৫২৩৮ জন আবেদনকারীর জায়গায় এ বার ৬২৪৩ জন আবেদনকারী রয়েছেন। বিএসসি-তে গত বছর ছিলেন ৩৯২২ জন আবেদনকারী। এ বার সেখানে ৫০৩৪টি আবেদনজমা পড়েছে।

যাদবপুর সূত্রের খবর, বিএ, বিএসসির বেশির ভাগ বিষয়েই আবেদনের সংখ্যা অনেকটাই বেশি। পদার্থবিদ্যায় গত বছরের ১১০৫টির বদলে ১৫৫৭টি, অঙ্কে ৯৯৮টির বদলে ১৪৪২টি, বাংলায় ২৯০টির বদলে ২৬৯টি, ইংরেজিতে ১৭৫৬টির বদলে ২১৯২টি আবেদন জমা পড়ে। বেশির ভাগেই বিভাগের আবেদনের প্রবণতা ঊর্ধ্বমুখী। যাদবপুরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হবে।

অভিন্ন পোর্টাল মারফত ভর্তিও শুরু হয়ে গিয়েছে। উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত ৮৩,৩১০ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২৮,৪৫৬ জন ছাত্র এবং ৫৪,৮৪৯ জন ছাত্রী। আজ, শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষা। শনিবার জীববিজ্ঞান, ইতিহাস এবং রবিবার রসায়ন, স্ট্যাটিসটিক্সে পরীক্ষা হবে। বাকি বিষয়গুলিতে নম্বরের ভিত্তিতে ভর্তিহবে প্রেসিডেন্সিতে।

গত বছরের তুলনায় প্রেসিডেন্সিতেও দ্বিগুণের বেশি আবেদন জমা পড়েছে। গত বছর ৭৮০০টি আবেদনের বদলে এ বার আবেদনের সংখ্যা ১৫ হাজারছাড়িয়ে গিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jadavpur University

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy