Advertisement
E-Paper

স্থির থাকতে পারলেন না শাকিরাকে দেখে, সরাসরি সম্প্রচারের মাঝেই অদ্ভুত কাণ্ড ঘটালেন সাংবাদিক! হতবাক নেটপাড়া

প্রতিযোগিতা তো আছেই, এর পাশাপাশি নানা মজার ঘটনাও ঘটে বিশ্বকাপ ফুটবলে। উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার এক দিন আগেই এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, যা দেখে হেসে আকুল হয়েছে নেটপাড়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১০:৪৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শুরু হয়ে গেল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা— ফুটবল বিশ্বকাপ। শুরু হল ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। এই আসর বসেছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে মেক্সিকো। ফিফা আয়োজিত এই টুর্নামেন্টের জন্য গান গেয়েছেন শাকিরা। নাইজ়িরীয় শিল্পী বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে গানটি গেয়েছেন তিনি। তাঁদের কণ্ঠের ‘ডাই ডাই’ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে বিশ্ব জুড়ে।

ফুটবল বিশ্বকাপ মানে শুধুই তো হাড্ডাহাড্ডি লড়াই নয়। এর পাশাপাশি নানা মজার ঘটনাও ঘটতে দেখা যায়। উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার এক দিন আগে এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে, যা দেখে হেসে আকুল হয়েছে নেটপাড়া। মেক্সিকো সিটি থেকে সরাসরি সম্প্রচার করছিলেন আর্জেন্টিনার সাংবাদিক মার্সেলো বেনেদেত্তো। বেনেদেত্তো যখন সরাসরি সম্প্রচারে কথা বলছিলেন, তখন শাকিরাকে তাঁর দলের সদস্যদের সঙ্গে দেখা যায়। উত্তেজনা ধরে রাখতে না পেরে সরাসরি সম্প্রচার চলাকালীনই মাইক্রোফোন নামিয়ে রেখে বিশ্ববিখ্যাত গায়িকার দিকে এগিয়ে যান বেনেদেত্তো। চলে যান ক্যামেরার নাগালের বাইরে।

শাকিরার সঙ্গে সেল্‌ফি তুলে তবেই ক্ষান্ত হন তিনি। তাঁকে শাকিরার সঙ্গে কথা বলতেও দেখা যায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, এই প্রথম নয়। এমন কাণ্ড এর আগেও ঘটিয়েছেন বেনেদেত্তো। আর সে বারও ছিলেন এক গায়িকাই, দুয়া লিপা। ২০১৮ সালে কিভে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে একই রকম ঘটনা ঘটে।

এক্সের (সাবেক টুইটার) ‘ডিস্পোর্টস’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই হাসির রোল পড়েছে নেটপাড়ায়। ভিডিয়োটি প্রায় ৫৮ লাখ বার দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে। এক নেটাগরিক লিখেছেন, “গায়িকার প্রতি বেনেদেত্তোর মুগ্ধতা তাঁর পেশাদারি দায়িত্ব ভুলিয়ে দিয়েছিল।”

football Shakira Viral Story Trending
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy