Advertisement
E-Paper

মারধর করতেন, অশ্লীল ভিডিয়ো তুলতেন স্বামী, মুক্তি মিলল ‘রং নম্বরে’! ২৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে বধূর

ভাইরাল সেই ভিডিয়ো তরুণী ও তাঁর প্রেমিককে সংবাদমাধ্যমের সামনে একটি সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে। ওই বধূ জানান তাঁর আসল নাম বিন্দু। তাঁর যখন বিয়ে হয়েছিল তখন তাঁকে সীমা প্রবীণ নাম দেওয়া হয়েছিল। তরুণীর অভিযোগ তাঁর স্বামী অকথ্য অত্যাচার চালাতেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৭:৫৯

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

এক ফোনেই বদলে গেল বধূর জীবন। ভুল নম্বরে ফোন করতে গিয়ে জীবনের গতিপথই পাল্টে গেল তরুণীর। বিবাহিত হওয়া সত্ত্বেও প্রেমে পড়লেন ২৫ বছরের ছোট এক তরুণের। যদিও এই বয়সের বাধা প্রেমের সম্পর্কে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারেনি। তোয়াক্কা করেননি সমাজেরও। পরিবার, স্বামী, সন্তান ছেড়ে হাঁটুর বয়সি প্রেমিকের হাত ধরে বেরিয়ে পড়েছিলেন তিনি। বিয়ে করে সংসারও পেতেছেন দ্বিতীয় বার। অসমবয়সি এই প্রেমের কাহিনি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় তরুণী ও তাঁর প্রেমিককে সংবাদমাধ্যমের সামনে একটি সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে। ওই বধূ জানান তাঁর আসল নাম বিন্দু। তাঁর যখন বিয়ে হয়েছিল তখন তাঁকে সীমা প্রবীণ নাম দেওয়া হয়েছিল। তরুণীর অভিযোগ তাঁর স্বামী অকথ্য অত্যাচার চালাতেন। এমনকি অশ্লীল ভিডিয়ো তৈরি করাতেন তাঁকে দিয়ে। এ সবের মাঝেই একসময় ২৫ বছরের ছোট ওই তরুণের সঙ্গে ফোনে কথাবার্তা শুরু হয়। ফোনালাপ ধীরে ধীরে এমন পর্যায় পৌঁছোয় যে তাঁরা একে অপরকে ছেড়ে থাকতে পারছিলেন না। বাড়ি থেকে পালিয়ে তরুণকে বিয়ে করে নেন বিন্দু ওরফে সীমা। সমাজমাধ্যমের বিভিন্ন পোস্ট অনুসারে ঘটনাটি বিহারের জামুইয়ের। বধূ তাঁর পরিবারে সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানিয়েছেন তিনি।

ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। ভিডিয়োয় প্রচুর মানুষ লাইক ও কমেন্ট করেছেন। নেটাগরিকেরা ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকের একাংশের মতে, তরুণী অসুখী দাম্পত্য থেকে বেরিয়ে আসার জন্য যা করেছেন তাতে কোনও ভুল নেই। অন্যরা আবার তরুণীর নতুন সঙ্গীর বয়সের ফারাক নিয়ে কটাক্ষ করেছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy