প্রথম সারির অনেক দলের ঘুম কেড়ে নিতে পারে দক্ষিণ কোরিয়া। চেচিয়ার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই তা বুঝিয়ে দিলেন সন হিউং মিনেরা। তবে সুযোগ নষ্টের প্রদর্শনী বন্ধ করতে হবে এশীয় ফুটবলের অন্যতম সেরা শক্তিকে। চেচিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল কোরীয়রা।
দক্ষিণ কোরিয়া-চেচিয়া ম্যাচের প্রাণ ফিরল দ্বিতীয়ার্ধে। তাতেই হল তিন গোল। প্রথমার্ধে কোরীয়দের একের এক সুযোগ নষ্ট আর চেচিয়ার পরিকল্পনাহীন খেলা ফুটবলপ্রেমীদের হতাশা বাড়িয়েছে। অন্তত চারটি গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন মিনেরা। ম্যাচের প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলারেরা। মাঝমাঠের দখলও ছিল তাঁদের পায়ে। অন্য দিকে, কিছুটা রক্ষণাত্মক ভাবে শুরু করে প্রতিপক্ষকে মেপে নেওয়ার কৌশল নিয়েছিল চেচিয়া শিবির। প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলছিল ইউরোপের দেশটি। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছিল বার বার। অধিকাংশ ফুটবলার নিজেদের অর্ধে থাকায়, আক্রমণে লোক বাড়াতে পারছিল না চেচিয়া। ফলে ডিফেন্ডারেরা বল বাড়ালেও স্ট্রাইকারেরা প্রতিপক্ষের অর্ধে একা হয়ে পড়ছিলেন। তৈরি হচ্ছিল না আক্রমণ। সেই সুযোগ কাজে লাগায় কোরিয়া।
আরও পড়ুন:
(এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
০৯:১৫
বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজির, ৯৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মেক্সিকোর ১৭ বছরের মিডফিল্ডার গিলবার্তো মোরা -
০৮:২৯
বিশ্বকাপ শুরুর দিনই সরে দাঁড়ালেন জাপানের অধিনায়ক! দেশের হয়ে আর খেলবেন না এনডো -
২৩:৫১
বিশ্বকাপ ফুটবলের ঢাকে কাঠি! শাকিরার নাচ, বার্না বয়ের গানে মেক্সিকোর অ্যাজ়টেকায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান -
২২:৫৫
বিশ্বকাপে মাঠে নামার আগে হুঁশিয়ারি ইরানের, দেশের বিরুদ্ধে স্লোগান দিলেই থামিয়ে দেওয়া হবে খেলা -
১৫:০৪
বিশ্বকাপে এই প্রথম তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান! গাইবেন শাকিরা, কেটি পেরি, ভারতে কবে, কোথায়, কী ভাবে দেখা যাবে