বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন গিলবার্তো মোরা। মেক্সিকোর ১৭ বছরের মিডফিল্ডার ভেঙে দিলেন ৯৬ বছরের রেকর্ড। তিনিই এখন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের কনিষ্ঠতম বিশ্বকাপার।
দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছেন মেক্সিকো। এই ম্যাচে তিন ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের রেফারি উইল্টন সাম্পাইয়ো। এক মধ্যে প্রায় সকলের অলক্ষ্যে নজির গড়েছেন মোরা। মেক্সিকোর ফুটবল ইতিহাসে নতুন পঙক্তি সংযোজন করলেন ১৭ বছরের মিডফিল্ডার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৫ মিনিটে মাঠে নামার সঙ্গে সঙ্গে নজির গড়েছেন তিনি। মেক্সিকোর সবচেয়ে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে বিশ্বকাপের ম্যাচ খেললেন তিনি। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে মেক্সিকোর হয়ে খেলেছিলেন ম্যানয়েল রোসাস। সে সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ১৩৪ দিন। মোরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললেন ১৭ বছর ২৪০ দিন বয়সে। ভেঙে দিলেন রোসাসের ৯৬ বছরের নজির।
মোরাকে মেক্সিকোর অন্যতম সেরা সম্ভাবনাময় মিডফিল্ডার হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাঁর দক্ষতায় আস্থা রেখেছেন কোচ জাভিয়ের আগুইরে। ক্লাব তিজুয়ানার হয়ে গত দু’মরসুম ধরে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন মোরা। কেড়ে নিয়েছেন জাতীয় দলের কোচের নজর। ১৭ বছর বয়সের মধ্যেই মেক্সিকোর সর্বোচ্চ লিগে ৫০টির বেশি ম্যাচ খেলে হয়ে গিয়েছে তাঁর। বেশ কয়েকটি গোল করেছেন। সতীর্থদের গোল করতে সাহায্যও করেছেন। ২০২৫ সালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। এ বার বিশ্বকাপেও সেই নজির গড়লেন মোরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
০৮:২৯
বিশ্বকাপ শুরুর দিনই সরে দাঁড়ালেন জাপানের অধিনায়ক! দেশের হয়ে আর খেলবেন না এনডো -
২৩:৫১
বিশ্বকাপ ফুটবলের ঢাকে কাঠি! শাকিরার নাচ, বার্না বয়ের গানে মেক্সিকোর অ্যাজ়টেকায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান -
২২:৫৫
বিশ্বকাপে মাঠে নামার আগে হুঁশিয়ারি ইরানের, দেশের বিরুদ্ধে স্লোগান দিলেই থামিয়ে দেওয়া হবে খেলা -
১৫:০৪
বিশ্বকাপে এই প্রথম তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান! গাইবেন শাকিরা, কেটি পেরি, ভারতে কবে, কোথায়, কী ভাবে দেখা যাবে -
বিশ্বকাপ ফুটবলের আগে ইংল্যান্ডের ক্রিকেট দলে খেলতে চান হ্যারি কেন! স্টোকস-বিতর্কে প্রস্তাব ইংরেজ অধিনায়কের