Advertisement
E-Paper

বিশ্বকাপ ফুটবলের ঢাকে কাঠি! শাকিরার নাচ, বার্না বয়ের গানে মেক্সিকোর অ্যাজ়টেকায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। বৃহস্পতিবার রাতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকে কাঠি পড়ল বিশ্বকাপের। কলম্বিয়ার পপ তারকা শাকিরার গান, নাচ এবং নাইজেরিয়ার পপ তারকা বার্না বয়ের গানে জমকালো হয়ে রইল অনুষ্ঠান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ২৩:৫১
football

পারফর্ম করছেন শাকিরা। ছবি: রয়টার্স।

অবশেষে শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময় দুপুরে) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকে কাঠি পড়ল বিশ্বকাপের। কলম্বিয়ার পপ তারকা শাকিরার গান, নাচ এবং নাইজেরিয়ার পপ তারকা বার্না বয়ের গানে জমকালো হয়ে রইল অনুষ্ঠান।

এ দিন সকাল ৭টা থেকে অ্যাজ়টেকা স্টেডিয়ামের বাইরে লাইন পড়েছিল। সকলেই আগে আগে স্টেডিয়ামে ঢোকার ইচ্ছা নিয়ে এসেছিলেন। সকাল থেকে উন্মাদনা ছিল তুঙ্গে। যত বেলা গড়ায়, ভিড় বাড়তে থাকে স্টেডিয়ামের বাইরে। প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। অনেকের কাছেই টিকিট ছিল না। তাঁরা স্রেফ বিশ্বকাপ-জ্বরে গা ভাসাবেন বলে হাজির হয়েছিলেন। বিভিন্ন ধরনের পোশাক পরে হাজির হতে দেখা গিয়েছে সমর্থকদের। স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে চেয়েছেন বেশির ভাগই।

ভারতীয় সময় রাত ১০.৩০টা নাগাদ শুরু হয় অনুষ্ঠান। শুরু হয় মেক্সিকোর রক ব্যান্ড ‘মানা’কে দিয়ে। স্থানীয় ভাষায় জনপ্রিয় ‘ওয়ে মি আমোর’ গান গেয়ে মেক্সিকোর জনতার হৃদয় জিতে নেয় মানা। গোটা স্টেডিয়াম গাইছিল তাঁদের সঙ্গে। এর পর ভেনেজুয়েলার গায়ক ড্যানি ওসান মঞ্চে ওঠেন। তিনিও স্পেনীয় গান এবং তাঁর জমকালো পোশাকে মাতিয়ে দেন দর্শকদের।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

এর পরেই যাঁর জন্য অপেক্ষা ছিল, তিনি হাজির হন স্টেডিয়ামে। হলুদ জামা, সাদা মিনিস্কার্ট এবং চোখে রোদচশমা নিয়ে হাজির হন শাকিরা। সঙ্গে ছিলেন বার্না বয়। বিশ্বকাপের ‘থিম সং’ গেয়েছেন তাঁরা। স্টেডিয়াম ফেটে পড়েছে উল্লাসে। শাকিরা এবং বার্না বয়ের নাচ এবং গান মাতিয়ে দেয়।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

অনেকেই এই অনুষ্ঠানকে তুলনা করেছেন আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের মূল ম্যাচ সুপার বোলে হওয়া অনুষ্ঠানের সঙ্গে। সেখানেও একটি অনুষ্ঠানে একাধিক তারকাকে হাজির করানো হয়। পর পর পারফর্ম করেন তাঁরা। এই বিশ্বকাপেও তেমন কিছুই করার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

একাংশের মতে, উদ্বোধনী অনুষ্ঠানে যা প্রত্যাশা করা হয়েছিল তা পাওয়া যায়নি। এর চেয়ে বেশি কিছু করা যেত বলে মনে হয়েছে তাদের। তবে বিভিন্ন রং এবং স্থানীয় সংস্কৃতি তুলে ধরার ব্যাপারে এই উদ্বোধনী অনুষ্ঠান টেক্কা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
Opening Ceremony Shakira
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy