Advertisement
E-Paper

সম্পর্ক গড়ার দিনে ভাঙার সরঞ্জাম চড়ে এলেন বর, কাণ্ড দেখে চালান ধরাল পুলিশ! বরপক্ষকে বিঁধল নেটপাড়া

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে বর বিয়ে করতে গিয়েছেন একটি বুলডোজ়ারে চড়ে। ঘটনাটি উত্তরপ্রদেশের মুরাদাবাদের। পাত্রের নাম উসমান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:৪৮

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বিয়ে নিয়ে নানা রকম শখ-শৌখিনতা থাকে প্রায় সকলেরই। বরপক্ষের আবার বিশেষ ঝোঁক থাকে বিয়ের শোভাযাত্রার জাঁকজমক নিয়ে। অভিনব উপায়ে বিয়ের শোভাযাত্রা নিয়ে গিয়ে কনের বাড়ির লোকেদের একেবারে চমকে দেবেন, এ ইচ্ছা বোধহয় কমবেশি সব পাত্রের মনেই থাকে। সম্প্রতি এমন একটি ঘটনা ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়, যা দেখে হতবাক হয়েছেন সকলে। সুন্দর করে সাজানো বাহারি গাড়ি নয়, বর বিয়ে করতে গিয়েছেন একটি বুলডোজ়ারে চড়ে।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি বুলডোজ়ারে চড়ে রয়েছেন এক পাত্র। তাঁর গলায় টাকার মালা। বসে বসে সিগারেটে সুখটান দিচ্ছেন তিনি। তবে তিনি একা নেই, তাঁর সঙ্গী হিসাবে রয়েছেন বরযাত্রীরাও। শুঙু বড়রাই নন, ছোট বাচ্চারাও রয়েছে সেই দলে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের মুরাদাবাদের। পাত্রের নাম উসমান। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর কান্থ থানা এই ঘটনায় চালান কাটে। বিয়ে কিংবা কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে অনুমতি ছাড়া এই ধরনের ভারী যন্ত্রপাতি ব্যবহার করায় নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা যায়। সেই কারণেই পুলিশ এই পদক্ষেপ করেছে বলে অনুমান।

এক্সের (সাবেক টুইটার) ‘ডেলহিলাইট_’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ১৪ হাজারের বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। অনেকে ঘটনাটি শেয়ারও করেছেন। অজস্র মন্তব্য জমা হয়েছে মন্তব্যবাক্সে। বেশির ভাগ নেটাগরিকই বরপক্ষের এই কাজের নিন্দা করেছেন। এক জন আবার বর এবং তাঁর সঙ্গীদের বিবেচনা বুদ্ধিকে কটাক্ষ করে লিখেছেন, “এর পরেও এই ছেলের সঙ্গে কেউ তাঁর মেয়ের বিয়ে দেবেন?” আবার কারও মতে, কারও জীবনের এমন আনন্দের দিনে পুলিশ এমন কঠোর ব্যবস্থা না নিলেই পারত।

Groom Moradabad Uttar Pradesh police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy