Advertisement
E-Paper

আইফোনের ভোলবদল! চলে এল নয়া অপারেটিং সিস্টেম, কোন মডেলে থাকছে আইওএস-২৭? বাদের তালিকায় কারা?

আইওএস ২৭-এর দৌলতে বিভিন্ন উন্নত সংস্করণ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর হল যে, অ্যাপ্‌ল বর্তমানে আইওএস ২৬ চালিত কোনও যন্ত্রের জন্য সাপোর্ট বন্ধ করছে না। যে যে মডেলগুলিতে আইওএস ২৭-এর সুবিধা ভোগ করতে পারতে পারবেন গ্রাহকেরা তার একটি তালিকা প্রকাশ করেছে আইফোন প্রস্তুতকারক সংস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:৩৩

ছবি: সংগৃহীত।

আইফোনে গতি আনতে নতুন সফ্‌টঅয়্যার আনছে অ্যাপ্‌ল। আইওএস ২৭-এর সাহায্যে আইফোনের ডিভাইসে বিভিন্ন উন্নত সংস্করণ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অ্যাপ্‌ল জানিয়েছে এই বছরের শেষের দিকে বিভিন্ন মডেলের আইফোনে আইওএস ২৭-এর সুবিধা পেয়ে যাবেন তাঁরা। অ্যাপ্‌ল তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভলপারস কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে আইওএস ২৭-এর কথা ঘোষণা করেছে। অ্যাপ্‌ল জানিয়েছেন, আইওএস ২৭-এ দুর্দান্ত পারফরম্যান্স করবে তাদের এআই টুল।

আইওএস ২৭-এর দৌলতে সমস্ত ভিডিয়োতেই নিজে থেকে সাবটাইটেল পেয়ে যাবেন ব্যবহারকারী। এত দিন আইফোনের কি বা বাটনে সীমাবদ্ধ ছিল ভিস্যুয়াল ইন্টেলিজেন্স। সেটাকে এ বার সরাসরি ক্যামেরা অ্যাপে যুক্ত করে দিয়েছে অ্যাপ্‌ল। ছবির ক্ষেত্রে অবশ্য বহুল পরিমাণে কৃত্রিম মেধা ব্যবহার করবে এই অপারেটিং সিস্টেম। ফলে আরও ঝকঝকে ছবি ও ভিডিয়ো যে ব্যবহারকারী পাবেন, তা বলাই বাহুল্য।

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর হল যে, অ্যাপ্‌ল বর্তমানে আইওএস ২৬ চালিত কোনও যন্ত্রের জন্য সাপোর্ট বন্ধ করছে না। এর মানে হল, আইফোন ১১ সিরিজ়-সহ বেশ কিছু পুরনো মডেল আইওএস-এর সর্বশেষ সংস্করণটি পেতে থাকবে। যে যে মডেলগুলিতে আইওএস ২৭-এর সুবিধা ভোগ করতে পারতে পারবেন গ্রাহকেরা তার একটি তালিকা প্রকাশ করেছে আইফোন প্রস্তুতকারক সংস্থা।

আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন এসই (২য় প্রজন্ম), আইফোন এসই (৩য় প্রজন্ম), আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই,​​আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স, আইফোন ১৭, আইফোন ১৭ই, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এই সব ক’টি ফোনেই নতুন সফ্‌টঅয়্যার আপডেট পাওয়া যাবে।

অ্যাপ্‌ল জানিয়েছে যে হার্ডঅয়্যারের প্রয়োজনীয়তার কারণে অ্যাপ্‌ল ইন্টেলিজেন্সের বেশ কিছু উন্নত ফিচার শুধু নতুন আইফোনগুলিতেই সীমাবদ্ধ থাকবে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর, অ্যাপ্‌লের সবচেয়ে শক্তিশালী অন-ডিভাইস এআই মডেলটি শুধুমাত্র আইফোন ১৭ প্রো এবং আইফোন এয়ারে কাজ করবে। পুরনো ডিভাইসগুলিতে আইওএস ২৭-এর মূল অভিজ্ঞতা পেলেও কিছু এআই-চালিত টুল থেকে বঞ্চিত হতে পারেন গ্রাহকেরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy